দেশে এখন চলছে তীব্র গরমকাল। যে কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এমন সময়ে ইবাদত বন্দেগি সহজ করেছে ইসলাম। হাদিসে এসেছে- আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম। একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, গরম কমতে দাও। এভাবে তিনি (নামাজ আদায়ে) এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। এরপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ…
Author: নিউজ ডেস্ক :
আল্লাহর সৃষ্টির মধ্যে একটি শিক্ষণীয় বিষয় হলো শীত, গ্রীষ্ম, বসন্ত ও শরৎ ঋতুগুলোর পালাক্রমে আগমন। সুতরাং প্রচণ্ড গরমের সময় বান্দা যেন জাহান্নামের গরমের কথা স্মরণ করে, এই দুনিয়ার প্রকৃত অবস্থা অনুধাবন করে। শীত ও গ্রীষ্মের ব্যাপারে নবীজি বলেন, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসুল সা. বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। বর্তমানে গরম পড়ছে অস্বাভাবিক। আবার এর মাঝে অনেক এলাকায় বিদুৎও থাকে না। এর মাঝে জনজীবন…
তীব্র রোদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘরে বাইরে কোথাও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন। এই তীব্র গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণ জীবাণুমুক্ত পানি পান করার পরামর্শ দিচ্ছেন। যেন মানুষ পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকে এবং পানি পান করে পূর্ণ তৃপ্তি লাভ করে। শারীরবৃত্তীয় কর্মকাণ্ড স্বাভাবিক রাখার জন্য সকলের পানি পান করা জরুরি। পানির অপর নাম জীবন। সমস্ত ধরনের প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মানবদেহের মোট ওজনের ৭০ শতাংশ পানি। শরীর সুস্থ থাকতে খাদ্য পরিপাক, পরিশোষণ, পরিবহন, বর্জ্য পদার্থ দূরীকরণ, দৈহিক তাপমাত্রার ভারসাম্য রক্ষায়, চুলের সমস্যা বা ত্বকের কিংবা…
তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-কলেজের পর এবার দেশের সব মাদরাসাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২০ এপ্রিল) মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সকল সরকারি ও বেসরকারি মাদরাসা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় ২৮ এপ্রিল মাদরাসা যথারীতি খুলবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশে পরিবর্তন আসতে পারে। এর আগে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক…
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নামে একটি নোটিশ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সম্বলিত একটি পেজের পিকচার ছড়িয়ে বলা হচ্ছে- ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাবদাহের কারণে আগামী ২৯ এপ্রিল, ২০২৪ ঈ, সোমবার পর্যন্ত বেফাকের আওতাধীন সকল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। ৩০ এপ্রিল, ২০২৪ ঈ, রোজ মঙ্গলবার হতে সমস্ত মাদ্রাসার ক্লাস শুরু হবে।’ এ বিষয়টি ভুয়া ও ফাতরামি বলে উড়িয়ে দিয়েছেন বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘কওমি মাদরাসাগুলোতে এখন ভর্তি চলছে। শিক্ষার্থীরা ভর্তি হয়ে অনেকে…
|| তাসনিফ আবীদ || ‘কাফিয়া’ জামাতের সমাপনী পরীক্ষা বেফাকে যুক্ত হওয়ার বিষয়টি বেশ কয়েকবছর ধরেই কওমি অঙ্গনে আলোচিত ছিল। অবশেষে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক সিদ্ধান্ত জানিয়েছে, ‘১৪৪৬ হিজরি সনে অনুষ্ঠিতব্য বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় যুক্ত হবে সানাবিয়্যাহ-২ (কাফিয়া) জামাতের সমাপনী পরীক্ষা। বোর্ডটির এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই অনলাইন-অফলাইনে বিষয় নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। কেউ কেউ এই বোর্ড পরীক্ষার বিরোধিতা করছেন। কেউ আবার এর প্রয়োজনীয়তা অনুভব করছেন। কিন্তু বেফাক কেন এই সমাপনী পরীক্ষাকে তাদের তালিকায় যুক্ত করলো? এ বিষয়ে জানতে চেয়েছিলাম বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে। তিনি বলেন, কাফিয়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে ২০১৮ সালের কাউন্সিলে প্রথম সিদ্ধান্ত…
গত চার বছরে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী কমেছে। এই সময়ে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে কয়েক লাখ। সরকারের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ‘শিক্ষা পরিসংখ্যান-২০২৩’-এর খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা জায়গায় মুষ্টি কয়েকজন উদ্বেগ প্রকাশ করলেও সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। মাদরাসায় কেন দিন দিন শিক্ষার্থী বাড়ছে? কেন কমছে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে? বিষয়টি নিয়ে অভিভাবক, মাদরাসা পরিচালক, বিদ্যালয়ের শিক্ষক, বোর্ডের দায়িত্বশীলসহ অনেকের সঙ্গেই কথা হয়েছে। বনশ্রী ইকরা মডেল মাদরাসায় পড়াশোনা করছে বিন ইয়ামিন। আগে সে মেরাদিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। স্কুল থেকে ছেলে কেন মাদরাসায় নিয়ে এলেন জানতে…
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ইরান ও গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ বৈঠক করছেন। খবর এএফপি’র। এরদোয়ান ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি হামাস প্রধানের সঙ্গে তার বৈঠকের বিষয়ে আন্তরিক রয়েছেন। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্যসূচি রাখব।’ তবে কাতার বলেছে, তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে। এরদোয়ান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়ে নতুন ইঙ্গিত দিয়ে বুধবার তিনি…
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দিনে আগুনে রোদ ও গরমে খাঁ খাঁ করে চারদিক। রাতেও কমছে না তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে হিটস্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে। নগরবাসীরা বলছেন, তীব্র দাবদাহে নাকাল অবস্থা তাদের। পরিস্থিতি যখন এমন তখন স্বভাবতই প্রশ্ন উঠছে, কী করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন? গত বছরই বুশরা এ পদে নিয়োগ পেয়েছেন। তবে তিনি জানিয়েছেন, দায়িত্ব পেয়ে তিনি বসে নেই। চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবিলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেটার চেষ্টা করছেন। তীব্র দাবদাহ মোকাবিলায়…
তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন স্থানে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (২০ এপ্রিল) মাউশির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাপপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। এর…