Author: নিউজ ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন। দেশের ২০ কোটি মানুষের কল্যাণের দিকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে। ‎তিনি বলেন, সখিপুরের মানুষের দুঃখ আটিয়া বন অধ্যাদেশ ৮২ কালো আইন, আমি সংসদে দুইবার বলেছি, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রীকেও বলেছি, অবিলম্বে এই কালো আইন বাতিল করব ইনশাল্লাহ। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে সখিপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মিছিল নিয়ে কয়েক হাজার…

Read More

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান। সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। পরে তারা সবাই বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব শক্তিশালী করা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই দল গঠিত হয়েছে। জনগণের কাছে…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর কাজের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান-উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার…

Read More

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউয়ের কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি ড্রোন পরিচালনা ও ব্যবহার নিয়ে প্রশিক্ষণের পরিকল্পনাও তুলে ধরা হয়।…

Read More

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে। নতুন এই বোর্ডে দেশের কওমি অঙ্গন ও আলেমসমাজের পরিচিত কয়েকজন আলেম স্থান পেয়েছেন। এর মধ্যে নতুন করে তিনজন আলেম গভর্নর হিসেবে যুক্ত হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৮৩-এর ৬(১) ধারা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া পদাধিকারবলে গভর্নর হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। মহাপরিচালক বোর্ডের সদস্য-সচিব…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিষধর সাপ’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহু কৌশলে বিষধর সাপের মতো আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি এ মন্তব্য করেন। তিনি বলেন, হিব্রু ভাষায় ইসরাইলিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু আমেরিকাকে প্রভাবিত করার বিষয়ে ‘গর্ব’ করেন এবং কীভাবে তিনি ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে সক্ষম হয়েছেন, তা নিয়ে হাস্যরসও করেন। একই সময়ে, ভাষা পরিবর্তন করে ইংরেজিতে কথা বলার সময় নেতানিয়াহু প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন বলে উল্লেখ করেন আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইসরাইলের স্বার্থে ইরানের বিরুদ্ধে…

Read More

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা একই ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার ষড়যন্ত্র করছে জামায়াত। হাসিনা ও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতেই এ অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক আলোচিত ‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির…

Read More

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংস তাণ্ডব এবং ইসরাইলি সামরিক বাহিনীর আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসরাইলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে মার্কিন করদাতাদের পক্ষ থেকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা না দেওয়ার জোর দাবি জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন শেয়ার করে স্যান্ডার্স লেখেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী আগ্রাসন চালানো বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেলরা কী বলছেন, তা শুনুন। প্রতিবেদনে উদ্ধৃত অবসরপ্রাপ্ত ইসরাইলি সামরিক কর্মকর্তাদের বক্তব্যও তুলে ধরেন স্যান্ডার্স। এতে দেশটির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এফ্রাইম স্নেহ বলেন, ‘এটি একটি…

Read More

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘হাসিনা কিন্তু যাওয়ার সময় ডানে-বামে তাকানোর সুযোগ পায়নি, হাসিনা পালিয়ে গেছে। আজকে যারা নতুন করে স্বপ্ন দেখেন ‘আপা আসবে’, আপার কবর রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট। আপা আর আসবেন না। এ চ্যাপ্টার ক্লোজড। যারা আছেন, তারা এলাকায় দু-একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটিয়ে যদি মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তা হবে না।’ মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির ব্যানারে দালাল বাজার এলাকায় র‍্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন।…

Read More

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য ভেঙে টুকরো টুকরো করার চক্রান্ত করেছে। ইতিহাস সাক্ষী, যারাই বিএনপিকে শেষ করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর বিএনপিকে কোনো সাংগঠনিক কাজ করতে দেয়নি। বিনা কারণে প্রতিটি প্রোগ্রামে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের হত্যা, গুম, খুন থেকে একজন সাধারণ বিএনপি কর্মীও রেহাই পায়নি। আজ সেই আওয়ামী লীগের বাংলার মাটিতে জায়গা হয়নি। সারা দেশের নেতা ভারতে পালিয়ে গেছে। কেউ আশ্রয় নিয়েছে কানাডা,…

Read More