Author: নিউজ ডেস্ক :

ব্যাংক খাতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও দুর্দশাগ্রস্ত সম্পদের (ডিস্ট্রেসড অ্যাসেট) চাপ সামাল দিতে দ্রুত দুটি আইন প্রণয়নের উদ্যোগ নিতে সরকারকে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত আইন দুটি হলো—‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩’-এর সংশোধন। গত ৩১ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেওয়া এক ডিও (ডেমি-অফিশিয়াল) চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান প্রস্তাবিত আইন দুটি চলমান জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। চিঠিতে গভর্নর বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ ও মূলধনের সংকটে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকের সুশাসন জোরদারের মাধ্যমে আমানতকারীদের…

Read More

আমেরিকা ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিলে উপসাগরীয় অঞ্চলের কোনো দেশই তেল রপ্তানি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি ‘অত্যন্ত ভালো’ অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, ইরানের আর্থিক ব্যবস্থা, সামরিক সক্ষমতা ও নেতৃত্বের বড় অংশই দুর্বল হয়ে পড়েছে। তবে এর অর্থ এই নয় যে, কী ঘটে তা দেখার জন্য আমেরিকা ইরানের ওপর হামলা চালাবে না। সূত্র: আল জাজিরা

Read More

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দলের দুগ্রুপের সংঘাত রণক্ষেত্রে রূপ নিয়েছে। সোমবার সকাল থেকে মিছিল ও গাড়িবহরে বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পৌর সদর ও আশপাশের এলাকা। একপর্যায়ে বাঁশবাড়িয়া পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেওয়া হলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয় সূত্রের দাবি, এতে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। সংঘাতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা মিছিল ও গাড়িবহর নিয়ে এলকে সিদ্দিকী স্কয়ারের সমাবেশস্থলের দিকে আসতে থাকেন। বাড়বকুণ্ড…

Read More

পাকিস্তানের বিরুদ্ধে ‍আফগান ভূখন্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা সরদার আহমাদ শাকীব। তিনি বলেন, ২০২১ সালের পর কাবুলে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার উদ্ভব হয়েছে এবং এখন আফগানিস্তান তার ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হতে দিতে চায় না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক বক্তৃতাকালে পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত সর্দার আহমেদ শাকীব এসব কথা বলেন। আহমাদ শাকীব বলেন, আফগানিস্তান ও পাকিস্তান ভূগোল, অভিন্ন সম্প্রদায়, বাণিজ্য, ট্রানজিট এবং নিরাপত্তার দিক থেকে গভীরভাবে সংযুক্ত। এর অর্থ হলো, যেকোনো এক দেশের ঘটনা অন্য দেশের ওপর সরাসরি প্রভাব ফেলে। তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। রুহুল কবির রিজভী বলেন, এই ক্ষুধার্ত দেশ, দারিদ্র্য দেশ, দুর্ভিক্ষ পীড়িত দেশ ১৯৭২ থেকে ১৯৭৫ সালে মানুষ আমগাছের পাতা চিবিয়ে খেয়েছে। দেশী-বিদেশি চক্রান্তকারীরা জিয়াউর রহমানকে হত্যা করলো। এই দেশপ্রেমিক নেতাকে কেন হত্যা করলেন, উনি কিন্তু জাতীয় স্বাধীনতা রক্ষা করতে চেয়েছেন। উনি সার্বভৌম রক্ষা করতে চেয়েছে। উনি কোনো প্রভুর কথায় চলতে চাননি। এ কারণে দেশি বিদেশি চক্রান্তেই জিয়াউর রহমানকে সেদিন হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একজন দেশপ্রেমিকের হাতে, একজন মুক্তিযোদ্ধার…

Read More

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মান্দাওয়ি এলাকায় একটি আটতলা বাণিজ্যিক মার্কেট নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির জাতীয় ক্রয় কমিশন। মঙ্গলবার (১সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন জমিতে মার্কেটটি নির্মাণ করা হবে। এতে প্রায় ১৬ কোটি ২০ লাখ আফগানি বিনিয়োগ হবে এবং মার্কেটটিতে মোট ৫৬০টি দোকান থাকবে। এদিকে, ইমারতে ইসলামিয়ার প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্গো ও ডাকসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পৃথকভাবে নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে অর্থনৈতিক কমিশনে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। উক্ত কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মাওলানা…

Read More

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল রাখা, প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করছে। তাই প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। গোলাম পরওয়ার জানান, কয়েকটি দাবি নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে মেনে নিলেও কিছু দাবি মানেনি। তবে নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানান তিনি। ইসির প্রতি দলের আস্থা রয়েছে বলেও…

Read More

আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া সর্বাত্মকভাবে ইরানের জনগণের পাশে রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ সংহতি প্রকাশ করেন। বৈঠকে পুতিন স্পষ্ট করে বলেন, বর্তমান জটিল সামরিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও রাশিয়া ও ইরান তাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি বজায় রাখবে। সম্প্রতি ইরানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা দেশগুলোর, বিশেষ করে মস্কো ও বেইজিংয়ের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় আমেরিকা। তবে ওয়াশিংটনের সেই হুঁশিয়ারিকে কার্যত উপেক্ষা করে তেহরানের সঙ্গে সম্পর্ক আরও…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি পেশার ৬৫০ জন ব্যক্তি।   মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁরা জামায়াতে যোগ দেন। সমাবেশের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলে যোগদানকারীদের বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের…

Read More

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড পৌরসদরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, সীতাকুণ্ড উপজেলায় আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীদের পাল্টাপাল্টি কমিটি রয়েছে। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য তাদের দুই পক্ষ পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজন করে। পরে দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। দুপুরের দিকে আসলাম চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের একটি মিছিল যাওয়ার সময়…

Read More