Author: নিউজ ডেস্ক :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নামাজে যাওয়ার পথে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৬২) একই ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকার নূর আহমেদের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল (৪৫) একই এলাকার মো. ছুফির ছেলে। নিহতের স্বজনরা জানান, সকাল থেকে অভিযুক্ত মোজাম্মেলের সঙ্গে নিহতের চাচাতো ভাইয়ের একটি বিয়েসংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যার পর মান্নান স্থানীয় বাজারে গেলে তার চাচাতো ভাইকে খুন করবে বলে প্রকাশ্যে হুমকি দেয় অভিযুক্ত মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে ও অভিযুক্ত মোজাম্মেলের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি…

Read More

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় ৫ মাস পর আজ দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটির রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরছেন। মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস বলেন, দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাব উনাকে নিয়ে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। প্রতিদিন উনাকে থেরাপি…

Read More

‘বেহেশতের আশায়’ বোরহানউদ্দিনের মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছিল বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। তার দাবি, ভোট দেওয়ার পর দলটির এমপিদের নারীসহ হোটেলে আটক হওয়ার ঘটনায় মানুষ হতাশ হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় হাফিজ ইব্রাহিম বলেন, যাতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত না হয়। তবে কওমি মাদ্রাসার প্রশংসা করে তিনি বলেন, সেগুলো নিয়ে আলাদাভাবে নজরদারির প্রয়োজন নেই। বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করে…

Read More

আমির হোসেনই ওরফে জামাল! যাকে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল পুলিশ। ঐ চার্জশিটের ওপর ভিত্তি করে বিচারকাজ শেষে তাকে দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিচারিক আদালতের রায়ের আট বছর পর হাইকোর্টে নিষ্পত্তি হলো শিশু জুলি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স। যেখানে আসামিকে নির্দোষ ঘোষণা করে খালাস দেওয়া হয়েছে। যেখানে আসামি ১৮ বছর ধরে কারাবন্দি। এর মধ্যে আট বছর মৃত্যুপরোয়ানা নিয়ে কনডেম সেলে বসবাস। রায়ে হাইকোর্ট বলেছে, এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন ওরফে জামাল যে জুলিকে হত্যা করেছে এটা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এ কারণে তাকে খালাস…

Read More

নেপাল ও চীনে গত সপ্তাহের ভূমিধস ও প্রলয়ংকরী বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০০ ছাড়িয়ে গেছে। উভয় দেশে এখনও প্রায় ৪৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে। গত ২৬ আগস্ট হিমালয়ে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যা নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পানির প্রবল স্রোত ও ভূমিধসে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে যায়। এতে বহু মানুষ তাৎক্ষণিক আটকে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে ৯৮৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অন্যদিকে চীনের…

Read More

ময়মনসিংহের ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। মঙ্গলাবার (১ সেপ্টেম্বর) রাতে গ্যাস না পেয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এক ঘন্টা পর চালকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকার এসএনএস সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তীব্র সংকটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। অটোরিকশা চালক মান্নান মিয়া বলেন, গ্যাস সংকটের কারণে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে। আয় করে পরিবারের মুখে তিনবেলা খাবার জোগানো যাচ্ছে না। দ্রুত গ্যাস সংকট নিরসন না হলে চালকরা আবারও মহাসড়কে নামতে বাধ্য হবে। এ বিষয়ে ভালুকা মডেল থানার…

Read More

সৌদি আরবে পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামের এক নেতা। তিনি জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি।  গত সোমবার (৩১ আগস্ট) কাবা ঘরকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন সাদ্দাম। ওই পোস্টের মন্তব্যের ঘরে সাদ্দাম লিখেছেন, ‍“তার বাবা, চাচাসহ পরিবারের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনিও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি কর্মসূত্রে সৌদি আরবে অবস্থান করছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। তবে বিএনপির প্রতি তার কোনো অভিযোগ নেই।”…

Read More

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে বৃহন্নমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) পরিচালিত কুপার হাসপাতালে বোরকা ও হিজাব পরা থাকায় দুই মুসলিম নারীকে প্রবেশ করতে না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। শিশুসন্তান কোলে এক আত্মীয়কে দেখতে আসা ওই নারীদের প্রবেশদ্বারে আটকে বোরকা খোলার শর্ত দেয় নারী নিরাপত্তাকর্মী। এই বর্ণবাদী আচরণ ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের ভিডিও ছড়িয়ে পড়তেই ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারতে মুসলিম ধর্মীয় পোশাক ও পরিচয়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষ ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের আরও একটি উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। মুম্বাইয়ের বিএমসি পরিচালিত ঐতিহ্যবাহী কুপার হাসপাতালের প্রসূতি বিভাগের কাছে বোরকা ও হিজাব পরা দুই মুসলিম নারীকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীদের একজন কোলে শিশুসন্তান নিয়ে…

Read More

বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে শক্তভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (SSSDW)’-এর উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মাদক মামলার প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মবের কথা যা বললেন, সেটা সাধারণ আইনের মধ্যেই আছে। তার জন্য আলাদা কোনো আইন প্রয়োজন নেই। আমরা খুব সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ।’ সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী করা…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নিপীড়নের মাধ্যমে দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার অভিযোগ, বিরোধী রাজনৈতিক মতাদর্শের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের নিপীড়ন, নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎকালে স্পিকার এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে স্পিকার বলেন, শেখ…

Read More