Author: নিউজ ডেস্ক :

নিজস্ব প্রতিবেদক: আলহামদুলিল্লাহ! দাওয়াতি কাজের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রাখতে আজ সফলভাবে সম্পন্ন হলো “দাঈ সম্মেলন”। সম্মেলনে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান আরাবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা মুফতী সাখাওয়াত হোসাইন রাজী হাফিজাহুল্লাহ। এছাড়াও দেশের খ্যাতিমান আলোচক, লেখক, গবেষক ও ইসলামিক স্কলারগণ অংশ নেন। আয়োজকদের মতে, আজকের এই সম্মেলন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং দাওয়াতি কাজে নতুন উদ্দীপনা সঞ্চার এবং দ্বীনের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মহামিলন হয়ে উঠেছে। সম্মেলনে আলোচকবৃন্দ দাওয়াতের গুরুত্ব, সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে দ্বীনের পথে আহ্বান করার অপরিহার্যতা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তাঁদের প্রজ্ঞাময় দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের অন্তরে নতুন…

Read More

আজ ২২/০৮/২০২৫ শুক্রবার বাদ আছর নরসিংদী-৩ শিবপুরের সংসদীয় আসনের লাখপুর বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস দুলালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উদ্যোগে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাকীবুল ইসলাম বলেন শিবপুর সম্ভাবনাময় জনপদ হওয়ার পরও স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর শিবপুরবাসী উন্নয়ন বঞ্চিত। কোন জনপ্রতিনিধি জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। বরং শিবপুর স্বাধীনতা পরবর্তী সময়ে ধীরে ধীরে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের জনপদে পরিনত হয়েছে। তিনি বলেন আমরা সবাইকে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই। এজন্য তিনি…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস সালথা ও নগরকান্দা উপজেলা শাখার দায়িত্বশীলদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২-০৮-২০২৫ ইং শুক্রবার বিকাল ৪ টা হতে ৬টা দায়িত্বশীলদের সাথে সাক্ষাৎ মতবিনিময় সভা করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিবাবক পরিষদের অন্যতম সদস্য ফরিদপুর-২ আসন সালথা নগরকান্দার সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী হাফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসাইন। যুব মজলিস থেকে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মোল্লা হাবিবুর রহমান, নগরকান্দা উপজেলা থেকে বক্তব্য রাখেন সভাপতি মুফতি আসাদুজ্জামান হাফি.সাংগঠনিক মাওলানা আবুল কাশেম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী,…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তবে দেশ স্বৈরাচারমুক্ত হলেও স্বৈরাচারী ব্যবস্থার অবসান হয়নি। আওয়ামী লীগ নাগরিকদের ভোটাধিকার হরণ করেছে। গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী যেন নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরিহার্য। ২২ আগস্ট শুক্রবার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে…

Read More

সচেতন তুরাগবাসীর ব্যানারে আজ উত্তরায় এক মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, একটি মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে রুখে দিবো। তুরাগ ঢাকা-১৮ আসনের সাথে ছিলো এবং থাকবে। আমরা ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে আপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ আসনের সাথে সংযুক্ত। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “শানে রিসালাত সম্মেলন ২০২৫”। সম্মেলনে বক্তারা বলেন, এ আয়োজন ইসলামি চেতনাকে শক্তিশালী করা, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা প্রদানে ঐতিহাসিক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি কাসেম আল হোসাইনী এবং সঞ্চালনা করেন মাওলানা নূর হোসেন নূরানী। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাসের আহবানে গণসংযোগ ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল আরো উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, যুগ্ম সেক্রেটারি মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানী, অফিস সম্পাদক মাওলানা মাহবুব বিন মুঈন, প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদ হাসান, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাফেজ রাসেল সহ বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম নির্বাহী সদস্য মোহাম্মদ মুনিরুজ্জামান প্রমূখ অপরদিকে সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মাসিক কর্মসূচির অংশ বিশেষ দাওয়াত মিছিল অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে মাওলানা সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় দাওয়াতী মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি…

Read More

নোয়াখালী, ২২ আগস্ট ২০২৫, শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে সংগঠনের মজলিসে আমেলা সদস্য মরহুম মাওলানা ইলিয়াস হোসেন (রহঃ)-এর “জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান। সহ-সভাপতি মুফতি নুরুদ্দিন ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি আবরারুল হক আরিফ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা…

Read More

রায়পুরা (নরসিংদী), ২২ আগস্ট ২০২৫ আগামী ৩ সেপ্টেম্বর রায়পুরার ইতিহাসে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে থানাজুড়ে প্রতিটি ওয়ার্ডে চলছে জোর প্রস্তুতি। প্রস্তুতি তদারকির অংশ হিসেবে গতকাল অলিপুরা ইউনিয়নে এবং আজ শ্রীনগর ইউনিয়নে সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগরে অনুষ্ঠিত প্রস্তুতি সভা যেন রূপ নিয়েছিল এক জনসভায়। এ ব্যাপারে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, আগামীকালও আমিরগঞ্জ ও চর আড়ালিয়া ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। রায়পুরাবাসীর উদ্দেশ্যে নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন—আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং রায়পুরাকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলি।

Read More

( ২১আগষ্ট ২০২৫’ ইং) বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে নরসিংদীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলার মজলিসে আমেলা সদস্যদের নিয়ে “দায়িত্বশীল প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা সভাপতি মুফতি হাশমতুল্লাহ ফরিদীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ নড়াইলী এর পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী সদর শাখার সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীব। এছাড়াও উপস্থিত ছিলেন যুব মজলিস নরসিংদী জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুশতাক আল মাদানিসহ…

Read More