Author: নিউজ ডেস্ক :

আজ দিনব্যাপী কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার শেষ অধিবেশন আমীরে মজলিস আল্লামা ইসমাইল নূরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শূরায় ২০২৫-২০২৬ সেশনের জন্য শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরীকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ, শায়খুল হাদীস আল্লামা মামুনুল হককে আমীর ও মাওলানা জালালুদ্দীন আহমদকে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। অভিভাবক পরিষদের অন্যান্য সদস্য হলেন- শায়খুল হাদীস মাওলানা মাহফুজুল হক, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলনা আবুল কালাম, শাইখুল হাদীস মাওলানা আকরাম আলী,শাইখুল হাদীস মুফতি হিফজুর রহমান, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা ফরিদ আহমদ খান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা মোশাররফ হোসাইন আদীব । কেন্দ্রীয় কমিটির অন্যান্য…

Read More