Author: নিউজ ডেস্ক :

ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট ও ধোবাউরা শাখার যৌথ উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় অগ্রযাত্রা কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। আরও আলোচনা করেন ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী। হেদায়াতি বক্তব্য প্রদান…

Read More

গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হকের ব্যাপক গণসংযোগ গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর আংশিক) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক রিকশা প্রতীকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। গত মঙ্গলবার (১৯ আগস্ট) আসরের নামাজের পর শ্রীপুরের বাউনি বাজারে প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই মাওলানা এহসানুল হককে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। গণসংযোগ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মাওলানা…

Read More

গতকাল বাদ এশা ঢাকা-১৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম বিনয়ী সাহেবের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী। এছাড়া ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী ও ঢাকা-১৬ আসনের প্রার্থী মাওলানা মাহবুবুর রহমান কাসেমীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এ অফিস উদ্বোধনের মাধ্যমে ঢাকা-১৪ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিতভাবে অগ্রসর হবে ইনশাআল্লাহ

Read More

আজ বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন দক্ষিণখান থানা ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা রিয়াদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিনখান থানার সহ-সভাপতি মাওলানা খাইরুল ইসলাম খান জিহাদী, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল…

Read More

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের সঙ্গে শ্রীপুরের শীর্ষস্থানীয় আলেমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাওলানা কাজি মঈনুদ্দিন আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন ও বাংলাদেশ বেফাকের সহ-সভাপতি হযরত মাওলানা আশেকে মুস্তফা দা.বা.। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বক্তব্যে মাওলানা এহসানুল হক বলেন, “আমি আজকে আলেমদের দুআ নিতে এসেছি। বিশেষ করে শ্রীপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আশেকে মুস্তফা সাহেবের দুআ নিতে এসেছি। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। মানুষ এখন ইসলামপন্থীদের…

Read More

আজ ১৭ আগষ্ট ২০২৫ ইং ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিম ও মহানগর আয়োজিত কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি মাসের কার্যক্রম পশ্চিম জেলার সভাপতি মুফতি সারোয়ার হোসাইন এর সভাপতিত্বে উদ্বোধন হয়। সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন আলেম, ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলবাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। আরোও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পশ্চিম জেলার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা এমদাদুল হক, অফিস সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ…

Read More

নান্দাইল, ১৭ আগস্ট ২০২৫, রবিবার বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী দাওয়াতি আহ্বান কর্মসূচির অংশ হিসেবে আজ নান্দাইল উপজেলা সম্মুখে ময়মনসিংহ জেলা শাখা পূর্ব-এর উদ্যোগে উদ্বোধনী দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখা পূর্ব-এর সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম রাহমানি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন— হাফেজ আব্দুস সালাম হাফেজ্জী, সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা শাখা পূর্ব মাওলানা রুহুল আমিন মুসাইদ, সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা শাখা মুহাম্মাদ মিজানুর রহমান রুবেল প্রমুখ। এছাড়াও খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হককে মনোনীত করায় সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও সাধারণ জনতা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫ ইং) বিকালে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে গাজীপুর-৩ আসনের প্রার্থী হিসেবে মাওলানা এহসানুল হকের নাম ঘোষণা হলে বাদ মাগরিব মাওনা চৌরাস্তা ফ্লাইওভার চত্বরে তাৎক্ষণিক এক সমাবেশে নেতাকর্মী ও স্থানীয় জনগণ এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, আমিরে মজলিস আমাদেরকে যোগ্য প্রার্থী দিয়েছেন। গাজীপুর-৩ আসনের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তারা আরও বলেন, শ্রীপুরের প্রায় চার লক্ষাধিক ভোটারের কাছে খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে তারা সর্বাত্মক প্রচেষ্টা…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগরের দাওয়াতি মাস উপলক্ষে কর্মসূচির শুভ উদ্বোধন খুলনা, ১৬ অক্টোবর: বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে দাওয়াতি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল তিনটায় বাবরি চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি শরীফ সাইদুর রহমান এবং পরিচালনা করেন মহানগরীর বায়তুল মাল সম্পাদক মাওলানা মুজাহিদুর রহমান। এতে আলোচনা করেন খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী অলিউল্লাহ মাহমুদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা হাকীমাতুল ইসলাম, মাওলানা মনির হোসাইন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআরের আবার ছয়টি সিস্টেম আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থ-সামাজিকের উপযোগী করে যে পদ্ধতিটা এপ্লিকেবল সে পদ্ধতি এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে নির্বাচনের প্রার্থী দল হয়, কোনো ব্যক্তি নয়। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর আদর্শ, চরিত্র এবং নির্বাচনে বিজয়ী হলে তারা কিভাবে দেশটাকে গড়বে এইসব দিক বিবেচনায় নিয়ে জনগণ দলকে ভোট দিবে। এ পদ্ধতিতে তিন থেকে চারটি লাভ। এই সিস্টেমে ব্যক্তি নয়, দলের পক্ষে ভোট চাওয়া হয়। ফলে ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থটা বড় হয়ে দাঁড়ায়। তখন…

Read More