Author: নিউজ ডেস্ক :

সমমনা ইসলামী দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদীদের বিচার দৃশ্যমান করার দাবী জানানো হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে এক আসনে একজন প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে বিশিষ্ট উলামা, পীর-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবীদের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়। আজ ২৯ মে সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিসের পল্টনস্থ কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমমনা ৫ টি দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন…

Read More

আমীরের দায়িত্ব পালন করবেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ ২৯ মে বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি ইনশাআল্লাহ আগামী ১৭ জুন দেশে ফিরবেন। হজ্ব পালনের পাশাপাশি সৌদি আরবে অবস্থানকালীন সময়ে আমীরে মজলিস বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিশেষভাবে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা, দাওয়াতি কার্যক্রম এবং ইসলামী আন্দোলনের প্রসারে বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করবেন। আমীরে মজলিসের বিদেশ সফরকালীন সময়ে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইউসুফ আশরাফ দায়িত্ব পালন করবেন। আমীরে মজলিসের হজ্ব যাত্রা…

Read More

আজ ২৫ মে, বাদ মাগরিব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সাতটি রাজনৈতিক দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, গৃহায়ণ গণপূর্ত ও শিল্প উপদেষ্টা এডভোকেট আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে জাতীয় ইসলামী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান,যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া শাখার সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত।। “দেশ, ইসলাম ও জনগণের স্বার্থে জীবন দিতেও প্রস্তুত”—মাওলানা ফয়সাল আহমদ চাঁদপুর, ২৩ মে ২০২৫: বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে আজ এক সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বলেন, “আমীরে খেলাফত আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতা-কর্মী দেশ, ইসলাম ও জনগণের স্বার্থ রক্ষার্থে জীবন দিতেও প্রস্তুত।” তিনি বলেন, “গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে জনগণ অন্যায়-জুলুম ও ধর্মীয় মূল্যবোধের ওপর আগ্রাসনের শিকার হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারকে দেশত্যাগে বাধ্য করেছে দেশের ঈমানদার জনতা। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারও…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত আজ ২০ মে ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি ক্বারী আতাউল হক এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা মোহাম্মদ আলী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। প্রশিক্ষণ মজলিসে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Read More

২১ মে, বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রবেশ করেছি। এটি জাতির জন্য যেমন আশাব্যঞ্জক, তেমনি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জও উপস্থিত করেছে। এই মুহূর্তে জাতীয় ঐক্য অপরিহার্য। তিনি বলেন, বর্তমান সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হলে কেবল তাত্ত্বিক বুলি নয়, বরং জুলাই-আগস্ট বিপ্লবের সকল অংশীজনের সাথে নিয়মিত সংলাপ, পরামর্শ এবং কার্যকর…

Read More

আজ শুক্রবার (১৬ মে ২০২৫) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার মায়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত “মানবিক করিডোর” প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় একধরনের ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। একইসাথে চট্টগ্রাম বন্দরকে বিদেশি রাষ্ট্র কিংবা বহুজাতিক গোষ্ঠীর কাছে লিজ দেওয়ার বিষয়ে প্রকাশ্যে ও গোপনে নানা আলোচনা ও প্রস্তুতি চলমান রয়েছে। নেতৃদ্বয় বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— এই ধরনের তৎপরতা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূ-রাজনৈতিক স্বার্থের প্রতি মারাত্মক হুমকিস্বরূপ। রাখাইনে “মানবিক করিডোর”-এর নামে সীমান্তঘেঁষা অঞ্চলে বিদেশি উপস্থিতি, বাংলাদেশ-মিয়ানমার উপকূলীয় এলাকায় সংঘাতের ঝুঁকি…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠিত আজ বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় । শাখা সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয় । উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জালালুদ‌দীন আহমদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি ও বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান । উক্ত অধিবেশনে মাওলানা আব্দুল করিম কে সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে নির্বাহী সভাপতি ও মাওলানা ইলিয়াস কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন…

Read More

জুলাই-আগষ্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন- মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত মাসিক নির্বাহী বৈঠক আজ (১০মে, শনিবার) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলের আমীর শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। সভা পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলীর পর্যালোচনা হয়। বিশেষ করে আওয়ামী রাজনীতি নিষিদ্ধের চলমান আন্দোলন, নারী সংস্কার কমিশন, গাজায় ইসরাইলি গণহত্যা, পাক-ভারত সামরিক হামলা-পাল্টাহামলা ও সংগঠনের সাংগঠনিক তৎপরতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় মাওলানা মামুনুল হক দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক দল আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী, ধর্মবিরোধী ও ফ্যাসিবাদী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন বলেন, দেশকে…

Read More

আজ বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪ টায় সমমনা ইসলামী দলসমূহের বৈঠক পুরানা পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

Read More