ইরানে ইসরায়েলের হামলার মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ভারত। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে তারা। যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘কিছু ক্ষেত্রে দূতাবাসের সহায়তায় শিক্ষার্থীদের ইরানের ভেতরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।’ এদিকে ইসরায়েল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নরম অবস্থান’কে ঘিরে কড়া সমালোচনা করেছে কংগ্রেস। ইসরায়েল-ফিলিস্তিন সংকট বরাবরই ভারতের জন্য সংবেদনশীল বিষয়। ২০২৩ সালেও…
Author: নিউজ ডেস্ক :
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বলপ্রয়োগের কঠোর বিরোধিতা করে চীন। শনিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআরের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই । ফোনালাপে ওয়াং ই বলেন, এখন জরুরি বিষয় হলো সংঘাত যেন আর না বাড়ে তা নিশ্চিত করা, অঞ্চলটিকে আরও অস্থিরতার মধ্যে পড়া থেকে রক্ষা করা এবং কূটনীতির মাধ্যমে বিরোধের সমাধানে ফিরে যাওয়া। ওয়াং ই আরও বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, কারণ সামরিক উপায়ে দীর্ঘস্থায়ী শান্তি আনা যায় না। এজন্য ইসরায়েল…
ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা ইসরায়েলের তৃতীয় আরেকটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একইসঙ্গে ইরানে হামলায় অংশ নেওয়া মোট দুজন ইসরায়েলি পাইলটকে আটক করার কথা জানিয়েছে তারা। ইরানি জাতীয় টেলিভিশনের এক সংবাদদাতার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানের পাইলট বিমান থেকে ইজেক্ট করার পর ইরানের পশ্চিমাঞ্চলে আটক হন। তাকে বর্তমানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই নিয়ে চলমান সংঘাত শুরু হওয়ার পর ইরান মোট তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল। এর মধ্যে একটি বিমানের পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, অন্যজনকেও ইরানি বাহিনী আটক করেছে। ইরানি সামরিক সূত্র জানিয়েছে, এই অভিযান ইরানের স্থানীয়ভাবে…
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, সিনিয়র নায়েবে আমীর ও মহাসচিবের যৌথ বিবৃতি- তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক প্রসঙ্গে ঢাকা, ১৪ জুন ২০২৫ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন— দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরিতে যে কোনো গঠনমূলক সংলাপ ও আলাপ-আলোচনাকে আমরা স্বাগত জানাই। এ প্রেক্ষিতে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনকালীন প্রক্রিয়া, বিচারিক অগ্রগতি ও কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে যে আলোচনা…
খেলাফত যুব মজলিস নওগাঁ জেলা শাখা পূনর্গঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নওগাঁ জেলা শাখা পূনর্গঠন করা হয়েছে। আজ (১১ জুন, বুধবার) সকাল ০৮টায় পূর্ববর্তী মজলিসের আমেলার মূল্যায়নের ভিত্তিতে মনোনিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সসংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, ঢাকা জেলা দক্ষীণের বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা হুসাইন আহমাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা জাকির হোসেন, বাইতুল মাল…
জিডিপি বাড়ছে, নৈতিক উন্নয়ন কোথায়? অর্থনীতির গভীরে বাংলাদেশের সংকট লেখক: মিনহাজ উদ্দীন আত্তার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত কয়েক বছরে উল্লেখযোগ্য। জিডিপির হার ৬ শতাংশেরও উপরে, বৈদেশিক রিজার্ভ বেড়েছে, রেমিট্যান্স প্রবাহ ভাল এবং কৃষি উৎপাদনেও স্থিতিশীলতা দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অর্থনৈতিক উন্নতির সঙ্গে আমাদের সমাজ ও নৈতিক মূল্যবোধের অগ্রগতি কি সমানুপাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে? বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে নতুন করে দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় দেখা গেলেও, নৈতিক অবক্ষয়ের হার যেন থেমে নেই। বর্তমানে দেশের নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। তার নেতৃত্বে নানা অর্থনৈতিক ও সামাজিক সংস্কার শুরু হয়েছে, বিশেষ করে সামাজিক ব্যবসা ও…
নির্বাচনের তারিখ ঘোষণা: জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নিশ্চিত করতে হবে — বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা, শুক্রবার, ৬ জুন ২০২৫: ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি মনে করে—শুধু সময়সূচি নির্ধারণ যথেষ্ট নয়; একটি কার্যকর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এখনই প্রয়োজন সর্বাত্মক প্রস্তুতি, রাজনৈতিক সদিচ্ছা ও ন্যায্য পরিবেশের বাস্তব নিশ্চয়তা। আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন— > “জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন…
সর্বোচ্চ গুরুত্বের সাথে দ্বীন বিজয়ের আন্দোলনকে বেগবান করতে হবে : মুফতি নেয়ামতুল্লাহ আমিন গতকাল (০১ জুন, রবিবার) বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উত্তরা জোনের নির্বাহী সদস্য মাওলানা খাইরুল ইসলাম জিহাদীর সঞ্চালনায় দক্ষিণখান থানার উদ্যোগে “তালীমে দ্বীন, তাবলীগে দ্বীন ও তাগলীবে দ্বীনের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও ৪৮ নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কাজ তিনটি মূল ভাগে বিভক্ত—তালীমে দ্বীন, তাবলীগে দ্বীন ও তাগলীবে দ্বীন। প্রথম দুটি কাজ সমাজে মোটামুটি…
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার বিকল্প নেই —মাওলানা আতাউল্লাহ আমিন সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে খেলাফতভিত্তিক শাসনব্যবস্থার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। তিনি বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, বরং দুর্নীতিতে বারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। খেলাফত আলা-মিনহাজুন নুবুওয়াহ ভিত্তিক শাসনই একমাত্র সমাধান। তিনি গতকাল শনিবার বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর দক্ষিণখান থানার আয়োজনে “দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমে খেলাফতের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় পবিত্র মক্কা নগরী থেকে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি…
🔹 বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। 🔹 সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে – মাওলানা জালালুদ্দীন আহমদ আজ ১ জুন ( রোববার) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে এবং সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২১ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। একাধিক প্রার্থী ক্ষেত্রে দলীয়…