বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জাজিরা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ (১৮/০৩/২০২৫) বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখার উদ্যোগে জাজিরা জেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি জনাব মাওলানা নুরুল আমীন সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ফরিদীর পরিচালনায় আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, শরীয়তপুর-১ আসন(পালং-জাজিরা) মাটিও মানুষের মজলুম জননেতা মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য,শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ উসমানী। আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, খেলাফতই হলো মুসলিম উম্মাহর…
Author: নিউজ ডেস্ক :
বদর যুদ্ধের বিজয় কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল-মুফতী সাখাওয়াত হোসাইন রাজী রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেছেন, বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই। মক্কার জীবনে চরম নির্যাতনের মধ্যেও রাসূলুল্লাহ (সা.) সাথীদের নিয়ে বাতিলের সাথে আপোষ করেননি। সীমাহীন ধৈর্যের মাধ্যমে নিরবে সমস্ত নির্যাতন সহ্য করেছেন। নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেই ইসলামী রাষ্ট্রকে রক্ষার জন্যই দ্বিতীয় হিজরির ১৭ রমজান ঐতিহাসিক বদর প্রান্তরে অস্ত্রে সজ্জিত মক্কার কাফেরদের মুখোমুখি হন। ৩১৩ জন সাহাবায়ে কেরাম রা. ঈমানী পরীক্ষায় বিজয়ী হন। তিনি বলেন, কেয়ামত পর্যন্ত…
রাজধানীতে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত – ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে—ছাত্র জমিয়ত বাংলাদেশ বাংলাদেশ বর্তমানে নানা সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে ধর্ষণ একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে, যা সমাজের নৈতিক অবক্ষয় এবং প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় না আনার কারণে সমাজে বিচারহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করছে, যা অপরাধ প্রবণতা আরও বাড়িয়ে তুলছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলমান রয়েছে, যার ফলে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এ ধরনের ঘৃণ্য অপরাধ দমনে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদি ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, তাহলে সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার…
‘মুক্তচিন্তা চর্চার এ জায়গাতে ইসলামী মতাদর্শ চর্চার সুযোগ থাকতে হবে’ —ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে আলোচকবৃন্দ আজ ১৮ মার্চ, মঙ্গলবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা দায়িত্বশীল আলী হোসেন তন্ময় এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান সাগর বলেন, বিগত সময়ে আমরা রাজনৈতিক ফ্যাসিবাদের চেয়ে কালচারাল ফ্যাসিবাদের শিকার বেশি হয়েছি। এই…
বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে- মুহাম্মাদ মিজানুর রহমান। আজ ১৮ই মার্চ মঙ্গলবার, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও থানা শাখা উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খিলগাঁও থানা শাখা সভাপতি মাওলানা মুহাম্মাদ ফয়সালের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ওমর মাতুব্বর , সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ নাঈম উদ্দীন ও সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল…
বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন। গতকাল ১৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি ওলিউল্লাহ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা শরিফ সাইদুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন ও নগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ , জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর আহ্বায়ক মুফতী…
দেশ গঠনে আমরা একসাথে কাজ করবো… ড. শফিকুর রহমান দূর্নীতি ও বৈষম্যহীন নতূন বাংলাদেশ গড়তে বিভেদ হীন ঐক্যের বিকল্প নেই। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কে সংবিধানে পূর্ণ স্থাপন করতে হবে।….. খেলাফত আন্দোলন। ঢাকা-১৮মাচ ১৭রামাদান রোজ মঙ্গলবার। ঐতিহাসিক বদর দিবসে রাজধানীর ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত “দূর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদ হীন জাতীয় ঐক্য চাই “শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল দলের আমীর, আমীরে শরীয়ত মাওলানা আবুজর কাসেমী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির ভাষণে বলেছেন। পতিত নিষ্ঠুর দূর্নীতি ও জুলুম বাজ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কে স্থায়ী ভাবে প্রতিহত করতে মহান জুলাই আগস্টের সংঘঠিত বিপ্লবে…
যুব মজলিস নরসিংদী জেলার উদ্যোগে তাক্বওয়া ভিত্তিক সমাজ গঠনে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর এনএফসি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বিকাল ৪টায় জেলা সভাপতি মুফতি হাশমতুল্লাহ ফরিদীর সভাপতিত্বে, সহ সভাপতি মাওলানা মুশতাক আল মাদানী ও সাংঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ নড়াইলীর যৌথ পরিচালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, তিনি বলেন রোজাকে আল্লাহ তায়ালা ফরজ করেছেন তাক্বওয়া অর্জনের জন্য, আর এই তাকুওয়াই হলো সুন্দর সমাজ, আদর্শ রাষ্ট্র ও বৈষম্যহীন জীবন ব্যবস্থার একমাত্র মাধ্যম। মানুষের মধ্যে তাকওয়া অর্জিত হলে সমাজ থেকে অন্যায়, সন্ত্রাস, জুলুম, দূর…
যুব মজলিস ফরিদপুর জেলা শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।আজ ১৮ মার্চ ২৫ (১৭ রমাদান) মঙ্গলবার। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে নবান্ন রেস্তোরাঁ ফরিদপুরে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে খাস এর সদস্য ও জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া ও প্রচার বিভাগের সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মাদুল্লাহ এর পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিবাবক পরিষদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী সাহেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা হেলালুদ্দিন সাহেব।বিশেষ অতিথি…
জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ না পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব কেএম আলী আজমের ওপর চড়াও হন বঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে তাদের ডিসি হিসাবে নিয়োগ না পাওয়া নিশ্চিত করেছেন। ক্ষুব্ধ কর্মকর্তারা কেএম আলী আজমকে বাথরুমে আটকে রাখেন। এছাড়া কেএম আলী আজমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীর নামে এক ব্যক্তির পরামর্শক্রমে ডিসির তালিকা চূড়ান্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীর এবং কেএম আলী আজম একাধিক দিন সচিবালয়ে তার কক্ষে রাত ২টা পর্যন্ত একান্তে বৈঠক করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে কেএম আলী আজম ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীরকে স্যার সম্বোধন করেন। তার…