পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরার আকোরা খাট্টাকে অবস্থিত ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা দারুল উলুম হাক্কানিয়ার জামে মসজিদে ভয়াবহ আত্মাঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬ জন মুসল্লি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জিও নিউজ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মসজিদটির বহির্গমন রাস্তায় হামলার ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে পাকিস্তানের বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলামের (এস) প্রধান নেতা ও ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা হামিদুল হক হক্কানিও রয়েছেন। মাওলানা হামিদুল হক হক্কানি দলটির সাবেক নেতা মাওলানা সামিউল হক হাক্কানির ছেলে। সামিউল হকও আততীয়দের হামলায় নিহত হয়েছিলেন। বাবার মতো তারও একই পরিণতি হলো। খাইবার পাখতুনখাওয়ার আইজিপি জুলফিকার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত…
Author: নিউজ ডেস্ক :
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৫-২৬ ইং সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন সেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আব্দুল আজিজ। আজ দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠক সম্মেলন বৈঠকে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মা*মু*নুল হ*ক । এরপূর্বে সভাপতি পরিষদ হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মা*মু*নুল হ*ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। আরো উপস্থিত…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই খোলা চিঠি দেন তিনি। শায়খ আহমাদুল্লাহ’র ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো: মাননীয় প্রধান উপদেষ্টা, আমি বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও তার প্রেরিত রাসূল (সা.)-এর প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে চলেছে। একের পর এক এ ধরনের ঘটনা দেখে একে অত্যন্ত সুপরিকল্পিত, দুরভিসন্ধিমূলক, অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা। দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়েছে, গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায়…
রাজধানীর বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানঃ আটক ২৪ ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার): দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০০৩০ ঘটিকা হতে ০২৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ ইউনিট ও দারুস সালাম থানা পুলিশের সমন্বয়ে মিরপুর-১, খালেক সিটি, লালকুটি বড় মসজিদ, বড় বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে কিশোর গ্যাং এর ১০ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা…
– সিরিয়ার জনগণের সাথে ঐতিহাসিক অবস্থানের জন্য আমরা তুরস্ককে ধন্যবাদ জানাই। – তুরস্ক তাদের যে সমর্থন দিয়েছে তা সিরিয়ার জনগণ ভুলবে না। – সিরিয়া এবং তুর্কিয়ের মধ্যে সম্পর্ক ইতিহাস এবং ভূগোল জুড়ে বিস্তৃত। – আমরা তুরকিয়ের সাথে আমাদের সম্পর্ককে প্রতিটি ক্ষেত্রে গভীর কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার উপর জোর দিই। আমরা অনেক ফাইলে তুরকিয়ের সাথে যৌথ কাজ শুরু করেছি। আমরা তুরকিয়ের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে চাই। – ইসরায়েলের উপর চাপ দিতে হবে এবং ১৯৬৭ সালের সীমান্তে ফিরে আসা নিশ্চিত করতে হবে। – সিরিয়ার উত্তর-পূর্বে তুরকিয়ের সাথে আমরা একই সংবেদনশীলতা শেয়ার করি। আমরা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তুরকিয়ের সাথে একমত।…
সারাদেশে বিভিন্ন উপাসনালয়, প্রতিষ্ঠান ও মাজারে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ভারত সুযোগ নিচ্ছে বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসব হামলার কারণে এদেশের আলেম-ওলামা ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছে সংগঠনটি। সোমবার (৩ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, মাজারকে কেন্দ্র করে কোনো শরীয়তবিরোধী অপকর্ম বা সমাজবিরোধী কর্মকাণ্ড চললে প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়া উচিত। হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, আমরা কোনো হামলা সমর্থন করি না। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা করা, সহিংসতা বা অরাজক…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শাআরার সৌদি সফর: সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শাআরা আজ তার প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যান। এসময় তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা সৌদি নেতৃত্বের কাছ থেকে সিরিয়ার ভবিষ্যৎ, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি আন্তরিক প্রতিশ্রুতি অনুভব করেছি।” দুই দেশের আলোচনায় মানবিক ও অর্থনৈতিক খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, যা একটি প্রকৃত অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হবে। “আমাদের লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সিরিয়ার অর্থনৈতিক অবস্থা উন্নত…
আগামী নির্বাচনে ইসলামী দলের একটি বাক্স করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের যৌথ মতবিনিময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে ইসলামী দলসমূহের একজন প্রার্থী করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ফেব্রুয়ারী, রবিবার, বাদ মাগরিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন এর সাথে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী শরাফ উদ্দীন, মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমদ ও মাওলানা আবুল হাসানাত জালালী।…
গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর মজলিসে শুরা আমের ১৫তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুরায় পূর্বের সেশনের মজলিসে খাস বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং ২৮ সদস্য বিশিষ্ট ২০২৫ সেশনে মজলিসে শূরায়ে খাস (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ) গঠন করা হয়। সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের জনশক্তি নকীবদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মাওলানা মুহাম্মাদ মা-মু-নু-ল হক। বিদায়ী বক্তব্য ও স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি আমীরে মজলিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক, তিনি…