Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»অসহযোগ আন্দোলনে সমর্থন জানালো সমমনা ইসলামী দলসমূহ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

অসহযোগ আন্দোলনে সমর্থন জানালো সমমনা ইসলামী দলসমূহ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গণহত্যার দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহŸান জানিয়েছে সমমনা ইসলামী দলসমূহ। একইসাথে শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিশেষ করে আগামীকাল থেকে শুরা হওয়া অনির্দিষ্ট কালের আসহযোগ কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলা হয়, সরকার কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র জনতার উপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনভাবেই বরদাশত করা যায় না। শতশত ছাত্র জনতাকে গুলি করে শহীদ করা হয়েছে। ইউনিসেফের তথ্য মতে ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী, শিশু-কিশোরসহ হাজার হাজার ছাত্র-জনতাকে গণহারে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এখনো হত্যা- গ্রেফতার, হামলা চলছে। একটি স্বাধীন দেশের নাগরিকদের উপর রাষ্ট্রের সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়া ইতিহাসে নজিরবিহীন। সরকারের এ গণহত্যা, গণগ্রেফতার, জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ আজ রাজপথে নেমেছে। জনগণের অভূতপূর্ব ঐক্য জালিম সরকারের পতন নিশ্চিত করবে। তাই গণহত্যা আর জুলুম নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি- হামলা বন্ধ করতে হবে। গ্রেফতারকৃত সকল ছাত্র জনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সকল মামলা প্রত্যাহার করতে হবে।

আজ বিকাল ৩টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রোজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, যুগ্মমহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা তাফাজ্জল হক আজিজ, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো: আবদুল জলিল, বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মিজানুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, এডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ প্রমুখ।

বৈঠকে চলমা বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের মাগফিরাত কামনা করে এবং আহতদের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জামায়াতকে খেয়ে হজম করা আ.লীগের পক্ষেই সম্ভব হয়নি, বিএনপি সেখানে নস্যি: মামুনুল হক

জুন ১৩, ২০২৬

বিচারের অপেক্ষায় দেড় লক্ষাধিক ধর্ষণ মামলা, দেড়যুগে সর্বোচ্চ সাজা মাত্র ৫ জনের!

মে ২৪, ২০২৬

প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি এমপি মুফতি মোহাম্মাদুল্লাহর

এপ্রিল ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.