Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে ওআইসির উদ্যোগকে স্বাগত জানালেন মাওলানা মুজাহিদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সম্পর্ক আফগান জনগণ ও পুরো অঞ্চলের জন্য উপকারী।

সোমবার (২৩ নভেম্বর) আরিয়ানা নিউজের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানবিষয়ক ওআইসির মন্ত্রী পর্যায়ের যোগাযোগ গ্রুপের আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাওলানা মুজাহিদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের পরিস্থিতি ইতিবাচকভাবে মূল্যায়ন করা উচিত।

তিনি বলেন, কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো আফগানিস্তান এবং প্রতিবেশী দেশগুলোর স্বার্থে ভূমিকা রাখবে। কাবুলের সঙ্গে সম্পর্ক জোরদারে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আফগানিস্তান ও অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এসব সম্পর্ক আফগানিস্তানের জনগণ ও অঞ্চলের জন্য উপকারী।

তার এ বক্তব্য আফগানিস্তানবিষয়ক ওআইসির মন্ত্রী পর্যায়ের যোগাযোগ গ্রুপের প্রস্তুতিমূলক কারিগরি বৈঠকের পর এসেছে। ২২ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিত ওই বৈঠকে আফগান কর্তৃপক্ষের সঙ্গে কাঠামোবদ্ধ ও পর্যায়ক্রমিক যোগাযোগের একটি রূপরেখা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি নিয়ে ওআইসির অবস্থান পর্যালোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সরাসরি ও গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা হয়।

সূত্র: আরিয়ানা নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইরান যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকা জয়ী হবে: ট্রাম্প

নভেম্বর ২৩, ২০২৬

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

নভেম্বর ২৩, ২০২৬

ইরানি আলোচকদের ‘কথার জাদুকর’ বলে কটাক্ষ ট্রাম্পের, ফের হামলার হুমকি

নভেম্বর ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.