Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরান যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকা জয়ী হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শেষ পর্যন্ত আমেরিকা জয়ী হবে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান আরও আগ্রাসী হয়েছে এবং ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য পতন ঘটবে বলে তাঁর দেওয়া সতর্কতাও বাস্তব হয়েছে।

রোববার (২২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এসব দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান আরও আগ্রাসী হয়ে উঠেছে। একই সঙ্গে ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটবে বলে তিনি আগে সতর্ক করেছিলেন, যা বাস্তবে ঘটেছে।

ট্রাম্পের ভাষায়, “আমি সতর্ক করেছিলাম, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য পতন ঘটবে, যা ঘটেছে। আর ইরান তাদের হামলা আরও আগ্রাসী করবে, সেটিও ঘটেছে।”

ইরানের হামলা নিয়ে দাবি করে ট্রাম্প বলেন, গত এক সপ্তাহে ইরান আগের এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর ও ধ্বংসাত্মক হিসেবে বিবেচনা করেন। তবে তিনি এ ধরনের পরিস্থিতি ঘটতে দেবেন না।

তেলের দাম নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটরা ও ইরান ইচ্ছাকৃতভাবে তেলের দাম বেশি রাখার চেষ্টা করেছিল। তবে নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণে কমেছে।

ট্রাম্প বলেন, ভোট দেওয়ার আগে ভোটাররা বিষয়গুলো বুঝতে পারেননি এবং নির্বাচনটি ছিল অদ্ভুত। ইরান ৮১ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।

শেষ পর্যন্ত আমেরিকা জয়ী হবে বলেও নিজের পোস্টে উল্লেখ করেন ট্রাম্প।

সূত্র : আনাদোলু এজেন্সি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

নভেম্বর ২৩, ২০২৬

ইরানি আলোচকদের ‘কথার জাদুকর’ বলে কটাক্ষ ট্রাম্পের, ফের হামলার হুমকি

নভেম্বর ২৩, ২০২৬

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে ওআইসির উদ্যোগকে স্বাগত জানালেন মাওলানা মুজাহিদ

নভেম্বর ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.