Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকর নেতৃত্বের কারণে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। একই সঙ্গে চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধানও ২০১৮ সালের পর সবচেয়ে কমে এসেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার আঞ্চলিক নেতাদের মধ্যে কার্যকারিতার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নরেন্দ্র মোদি। তার ওপরে রয়েছেন কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

লোয়ি ইনস্টিটিউটের সূচকে ‘পাওয়ার ইয়েল্ড’ বলতে কোনো দেশের সম্পদ ও সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা এবং বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যকার ব্যবধানকে বোঝানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শুধু এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখেনি, বরং ২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স চালুর পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধানও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনও ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে ক্ষমতার আটটি সূচকের মধ্যে পাঁচটিতেই ভারতের অগ্রগতি হয়েছে। বাকি তিনটিতে সামান্য অবনতি দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছুটা কমলেও কূটনৈতিক প্রভাব এখনও ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল ক্ষেত্র। যেখানে অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে।

ভারতের প্রতিরক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক প্রভাবও এশিয়ায় দেশটির অবস্থান শক্তিশালী করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির কারণে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে ভারত নবম অবস্থানে উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সাংস্কৃতিক প্রভাব বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যপ্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই তিন ক্ষেত্রেই উন্নতির কারণে এ অগ্রগতি হয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভারতের প্রভাব বাড়ছে। দেশটির স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ হয়েছে। এর মধ্য দিয়ে একটি প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা অবনতি সত্ত্বেও মোদিকে শি জিনপিংয়ের পর এশিয়ার দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।’

তবে ভারতের জন্য কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কেও আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলকভাবে কম থাকাকে এর একটি কারণ হিসেবে দেখানো হয়েছে।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

তথ্যসূত্র: এনডিটিভি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইরান যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকা জয়ী হবে: ট্রাম্প

নভেম্বর ২৩, ২০২৬

ইরানি আলোচকদের ‘কথার জাদুকর’ বলে কটাক্ষ ট্রাম্পের, ফের হামলার হুমকি

নভেম্বর ২৩, ২০২৬

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে ওআইসির উদ্যোগকে স্বাগত জানালেন মাওলানা মুজাহিদ

নভেম্বর ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.