Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই ঠিক করবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপিকে আমাদের শেখাতে হবে না, আমরা কীভাবে কর্মসূচি করব। তারা বলছে, এটা লং মার্চ নয়, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও লং মার্চ।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন ‘মার্চ টু ডেমোক্রেসি’র ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লং মার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাকও সরাতে পারেননি। তাহলে সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।

তিনি আরও বলেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব। বিএনপি যদি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি, এর ফলাফল কখনো ভালো হবে না।

বাক্‌স্বাধীনতার প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির একজন সদস্য প্রধানমন্ত্রীকে সমালোচনা করায় সংগঠনটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে নিয়েছে এবং রিমান্ডে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, তারেক রহমান বাক্‌স্বাধীনতার কথা বলেন, এগুলো মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাহলে কি আমরা মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভেতরের কথা আর এক?

সিফাত নামের ওই তরুণের সমালোচনার ভাষা এনসিপি সমর্থন করে না জানিয়ে সারজিস আলম বলেন, সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, এটা তো মিথ্যা মামলা, সন্ত্রাসবিরোধী মামলা, এক বছর আগের মামলা।

এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ জেলার নেতাকর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় মুসাদ্দিককে জামায়াত আমিরের ফোন, জানালেন সমবেদনা

নভেম্বর ১৯, ২০২৬

ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৬

ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.