Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি বাংলাদেশে আসছেন কাল
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি বাংলাদেশে আসছেন কাল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ৩, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি আগামীকাল সোমবার সন্ধ্যায় সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। এ সফরে তিনি রাজধানী ঢাকাসহ আশেপাশের কয়েকটি উল্লেখযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে সহিহ বোখারীর শেষ সবক, নসিহত ও দোয়া পরিচালনা করবেন। মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি সোমবার রাতে জামিয়া মাদানিয়া বারিধারায় বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। আগামী মঙ্গলবার সকাল ১০ টায় বসুন্ধরাস্থ ইসলামিক রিসার্চ সেন্টারে বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ জোহর জামিয়া শরইয়্যাহ মালিবাগে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ আসর তেজগাঁও রেলওয়ে স্টেশন মাদরাসার উদ্দেশ্য রওয়ানা হবেন। অতঃপর সেখানে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। রাতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানী নগর নারায়ণগজ্ঞে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। আগামী বুধবার বাদ জোহর মুন্সিগজ্ঞ জেলার শ্রীনগরের জামিয়া মাদানিয়া কোলাপাড়ায় বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। ওই দিন রাতে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে বুখারীর শেষ সবক, দস্তারে ফজিলত, নসিহত প্রদান ও দোয়া পরিচালনা করবেন। আগামী বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান যোগে আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি দিল্লির উদ্দেশ্য ঢাকাত্যাগ করবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬

জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.