Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»গুরুত্বপুর্ণ নিউজ»উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন
    গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ১২, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অনেক দোকান।

    সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ২টা ৫ মিনিটে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সেখানে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, এছাড়া হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে।

    আগুন লাগার খবরে সেখানে ছুটে যান দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি বলে অনেকেই জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি এমপি মুফতি মোহাম্মাদুল্লাহর

    এপ্রিল ২৭, ২০২৬

    জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ: আসিফ মাহমুদ

    এপ্রিল ২, ২০২৬

    অধরাই থেকে যাচ্ছে কওমি ছাত্রদের দেওবন্দে যাবার স্বপ্ন

    এপ্রিল ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.