Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কয়েক মাসেই চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৫, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিএনপি সরকারের কয়েক মাসের কার্যক্রমের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি। আর এবার কয়েক মাসের মধ্যেই তারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই বিএনপি সরকার একটি অকার্যকর ও অদক্ষ সরকার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর বাংলাদেশে এই কয়েক মাসেই তারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের বিভিন্ন ‘খাসলত’ বা অভ্যাস দেশে রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে চাঁদাবাজি।

এনসিপির এই নেতা বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অন্যতম অভ্যাস ছিল চাঁদাবাজি করা। এখন সেই খাসলত নতুন দলের কাছে এসেছে। তারা ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম করত। এখন ছাত্রদল-যুবদলের বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ উঠছে।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি বাস্তবায়ন করা না হলে এই আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে।

তিনি বলেন, ‘আমাদের নয় দফা দাবি একসময় এক দফায় রূপান্তর হয়েছিল। আমরা বলতে চাই, ছয় দফা দাবি যদি না মানেন, তাহলে এই ছয় দফা এক দফা দাবিতে রূপান্তর হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এক দফার দাবিতে রূপান্তরিত হওয়া পর্যন্ত আপনারা কি রাজপথ ছেড়ে দেবেন? আমরা কাউকে ভয় পাই না। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা রাজনৈতিক সন্ত্রাসে জড়িত, তাদের পরিবারের সদস্যরাও সরকারের ব্যর্থতায় ভোগান্তির শিকার হচ্ছেন। বাসাবাড়িতে গ্যাস নেই, আবার গ্রামাঞ্চলে শিক্ষার্থীরা পড়তে বসলে বিদ্যুৎ থাকছে না।

তিনি বলেন, ‘আমরা মানুষের বিদ্যুতের জন্য লড়াই করি, গ্যাসের জন্য লড়াই করি। যারা বাংলাদেশে তেলের সিন্ডিকেট করেছে, সেই সিন্ডিকেট ভাঙার জন্য লড়াই করি। ব্যবসায়ীদের পক্ষে চাঁদাবাজি বন্ধের জন্য লড়াই করি।’

পুলিশ, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবিতে তারা রাজপথে নেমেছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তরুণদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে তারা প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবেন।

তিনি বলেন, ‘যেসব তরুণকে চাকরি দেওয়ার কথা বলেছেন, তাদের চাকরি নিশ্চিত করতে না পারলে আমরা আপনার সদর দরজায় উপস্থিত হয়ে বলব, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের চাকরি দিন।’

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, শহীদ উসমান হাদীর বিচার এবং জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

তিনি বলেন, ‘শহীদ উসমান হাদী ভাইয়ের বিচার না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে: আসিফ মাহমুদ

সেপ্টেম্বর ৫, ২০২৬

লংমার্চে যাওয়ার পথে বিকেএম নেতাদের মাইক্রোবাসে লরির ধাক্কা

সেপ্টেম্বর ৫, ২০২৬

বিরোধী দলের লংমার্চে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে: রাশেদ খান

সেপ্টেম্বর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.