Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কোটা ইস্যুতে হাসিনা দিল্লিতে, ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে: নাহিদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১০, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোটা ইস্যু নিয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এখন দিল্লিতে আছেন, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় আশির দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকারও ওই ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।

তিনি বলেন, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, এটা সবার প্রত্যাশা।

সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর ২০০ এবং বিসিএসে ৫০ করা উচিত। কিন্তু তারা এখন সরকারে এসে উল্টো পথে যাচ্ছে।

তিনি বলেন, এ ধরনের কাজ ভুলেও করতে যাবেন না। সরকারের কাছে যদি এ বিষয়ে যথাযথ যুক্তি থাকে, তাহলে অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কার করতে হবে। আমরাও যৌক্তিক সংস্কার চাই।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর অতিবাহিত হয়েছে। এ সময়ে একটি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতি কতটা পালন করতে পেরেছে, তা জনগণই বিচার করবে।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

র‍্যাবের সংস্কার নয়, সরাসরি বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া: জামায়াত এমপি

সেপ্টেম্বর ১০, ২০২৬

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি

সেপ্টেম্বর ১০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.