Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গরমে হাঁপাতে হাঁপাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পত্রিকা বিক্রেতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৬, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রায় দুই সপ্তাহ ধরে দেশে দাবদাহ চলছে। এতে পুড়ছে প্রাণীকূল। অন্যান্য জেলার মতো লালমনিরহাটেও রোদের তাপে নাভিশ্বাস জনজীবন। জেলার কালীগঞ্জ উপজেলায় প্রচণ্ড গরমে হাঁপাতে হাঁপাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাসেদুল ইসলাম নামে এক পত্রিকা বিক্রেতা।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজার সংলগ্ন এলাকার রাস্তায় তিনি হিটস্ট্রোকে মারা যান।

রাসেদুল পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোদ্দ বিছনদ‌ঈ এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ মদাতী ইউনিয়নের ওই চামটারহাট বাজারের এক হোটেলে বসে ভাত খেয়ে রোদে বের হন রাসেদুল। পরে রাস্তায় প্রচণ্ড গরমে সে হাঁপাতে থাকে। এক পর্যায়ে সে বুক চেপে ধরে মাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়।

স্থানীয়দের ধারণা, তিনি হিটস্ট্রোকেই মারা গেছেন। রাশেদুল দীর্ঘদিন থেকে সংবাদপত্র বিক্রি করতেন। তবে পত্রিকা বিক্রির টাকায় সংসার চালাতে কষ্ট হওয়ায় সম্প্রতি তিনি অটোরিকশা চালানো শুরু করেন।

মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

অক্টোবর ৫, ২০২৬

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

অক্টোবর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.