Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»তীব্র তাপদাহে মাদরাসা বন্ধের ঘোষণাটি ভুয়া; জানাল বেফাক
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তীব্র তাপদাহে মাদরাসা বন্ধের ঘোষণাটি ভুয়া; জানাল বেফাক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২১, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নামে একটি নোটিশ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সম্বলিত একটি পেজের পিকচার ছড়িয়ে বলা হচ্ছে- ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাবদাহের কারণে আগামী ২৯ এপ্রিল, ২০২৪ ঈ, সোমবার পর্যন্ত বেফাকের আওতাধীন সকল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে।

৩০ এপ্রিল, ২০২৪ ঈ, রোজ মঙ্গলবার হতে সমস্ত মাদ্রাসার ক্লাস শুরু হবে।’

এ বিষয়টি ভুয়া ও ফাতরামি বলে উড়িয়ে দিয়েছেন বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘কওমি মাদরাসাগুলোতে এখন ভর্তি চলছে। শিক্ষার্থীরা ভর্তি হয়ে অনেকে বাড়ি-বাসাতেই অবস্থান করছে। এখনো ঠিকমতো হোস্টেলেও উঠে নাই। ক্লাস শুরু হতে এমনিতেই একটু সময় লাগবেই। এ মুহূর্তে বেফাক মাদরাসা বন্ধ করার ঘোষণা দেয়ার কোনো মানে হয় না’।

তিনি আরো বলেন, ওই পিকচারটা এডিট করা। কে বা কারা করছে জানা নেই। আমাদের রমজানের ছুটি বিজ্ঞপ্তি পেজটাকে এডিট করে এভাবে ফাতরামি করছে। এগুলো কখনো ভালো কাজ হতে পারে না। যারা করছে আল্লাহ তাদের হেদায়েত দিক।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.