Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম-ইলিশ- মিষ্টি উপহার পাঠালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৭, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এবার ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ড: মানিক সাহার জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(২৭ জুন বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার হিসেবে ২০টি কার্টুনে করে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহার সামগ্রী ত্রিপুরা মূখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়।

এ সময় সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রী গুলো গ্রহণ করেন ত্রিপুরা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমিন। উপহার সামগ্রীগুলো বন্দরে সি এন্ড এফ ক্লিয়ারেন্স কাজ করেন শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকার মো: রাজিব ভূঁইয়া।

উপহার হস্তান্তরকালে সীমন্তের শূন্য রেখায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস এম রাহাতুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার,স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি। ইমিগ্রেশন ইনচার্জ মো: খাইরুল আলম, ৬০ বিজিবি আইসিপি হাবিলদার মো: রহুল আমিন।আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক,

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক বলেন, আজ একটি খুশির দিন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মূখ্যমন্ত্রীর জন্য আম ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। বাংলাদেশের ও ত্রিপুরা যে সম্পর্ক সেইটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই সহমর্মিতা ও সহঅবস্থান বজায় আছেন। এইটার মাধ্যমে ভারত-বাংলাদেশর যে গভীর সম্পর্ক সেইটি আরও মজবুত হবে ও ত্রিপুরার সাথেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রীগুলো আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

অক্টোবর ৫, ২০২৬

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

অক্টোবর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.