Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»দিল্লিতে নতুন উত্তাপ, এবার ট্র্যাক্টর নিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দিল্লিতে নতুন উত্তাপ, এবার ট্র্যাক্টর নিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের রাজধানী দিল্লি-তে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’–এর প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদের মধ্যেই নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের কৃষকরা। এতে করে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ছে।

মঙ্গলবার ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচির অংশ হিসেবে পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর মিছিল নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছেন। ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবি-সংবলিত ব্যানার সংযুক্ত করা হচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

কৃষকদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রএর সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কথিত ‘গোপন’ বাণিজ্য চুক্তি দেশীয় কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে, যা স্থানীয় কৃষকদের প্রতিযোগিতায় ফেলবে।

এদিকে, গত সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ২০ হাজার সমর্থক সংসদ ভবনের দিকে অগ্রসর হলে দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

উল্লেখ্য, নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান বিক্ষোভের মধ্যে পাঞ্জাব কৃষকদের নতুন এই আন্দোলন ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬

কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.