Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রধান বিচারপতি-বার সভাপতি বাদানুবাদ, এজলাস ছাড়লেন বিচারপতিরা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৮, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাদানুবাদ হয়েছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে যান।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির সময় এ ঘটনা ঘটে।

শুনানির একপর্যায়ে ব্যারিস্টার খোকন প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের আয় কমে গেছে।’ এ কথা বলার পর প্রধান বিচারপতি ও বার সভাপতির মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে যান।

পরে সাংবাদিকদের কাছে ব্যারিস্টার খোকন বলেন, ‘এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমি প্রধান বিচারপতির উদ্দেশে বিনয়ের সঙ্গে বললাম… যে আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা শুনানি করা যাচ্ছে না আগের মতো। এ কারণে লইয়ারদের ইনকাম কমে গেছে। একজন জুনিয়র লইয়ারকে ৫ লাখ টাকা কস্ট দেওয়াটা… অনেক বেশি হয়ে গেছে। উনাকে মাফ করেন।’

ব্যারিস্টার খোকন জানান, প্রধান বিচারপতি তখন তাকে প্রশ্ন করেন, তিনি প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয় কমে গেছে কি না। জবাবে তিনি বোঝানোর চেষ্টা করেন, আগে তিনটি বেঞ্চ ছিল। তিনটি বেঞ্চে মামলার শুনানি হতো। এখন একটি বেঞ্চ থাকায় একটি মামলায় স্থগিতাদেশ হলে মামলা শুনানি করতে সমস্যা হচ্ছে। এমনকি চেম্বার জজ স্থগিতাদেশ দিলে মামলা শুনানি করতে এক বছরও পার হয়ে যায়।

নিজের একটি মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই মামলায় বিচারক যদি দোষী প্রমাণিত করেন, তাহলে সর্বোচ্চ তিন মাস সাজা হতে পারে। কিন্তু আপিল বিভাগ মামলাটি এক বছর ধরে স্থগিত করে রেখেছে। এ আদেশের বিরুদ্ধে শুনানির জন্য তিনি চারবার চেম্বার জজকে অনুরোধ করেও শুনানি করতে পারেননি। শুধু তাই নয়, সব আইনজীবীর একই অবস্থা বলে মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, আপিল বিভাগে কোনো মামলা মেনশন করা যায় না। কেন কোনো মামলা উপরে ছিল, পরে নিচে নেমে গেল—সেটিও মেনশন করা যায় না। একটি বেঞ্চ থাকায় মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার পাচ্ছেন না এবং মামলার শুনানিও করতে পারছেন না। ফলে মামলা না হলে আইনজীবীদের আয়ও কমে যাচ্ছে।

তিনি বলেন, তিনি খুব বিনয়ের সঙ্গে কথাগুলো বলেছেন। প্রধান বিচারপতি এতটা প্রতিক্রিয়া দেখাবেন, তা তিনি চিন্তা করেননি। বিচারকের পদ রাগ-অভিমানের ঊর্ধ্বে। আইনজীবীদের প্রতিনিধি হিসেবে তাদের পক্ষে প্রধান বিচারপতির কাছে আবেদন করার দায়িত্ব তার রয়েছে। এটি বাস্তব সত্য বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত একই ঘটনায় একাধিক রিট মামলা করায় তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে রিটকারী মো. নুর আলম এবং তার আইনজীবী সুফিয়া আহামেদকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগ এ জরিমানা করেন। জরিমানার টাকা ৩০ দিনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে দিতে বলা হয়েছে।

নুর আলমের পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। অপর নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী অনীক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির ও আইনজীবী অমিত দাশ গুপ্ত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় মুসাদ্দিককে জামায়াত আমিরের ফোন, জানালেন সমবেদনা

নভেম্বর ১৯, ২০২৬

ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৬

ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.