Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার পর শত শত অটোরিকশা চালক সড়কে অবস্থান নেন।

প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর তারা সড়ক ছেড়ে যান। এর আগে কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে যায়।

চালকরা জানান, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপকমিশনার জাহিদুল ইসলাম।

অটোরিকশা চালক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছে, যারা অটো চালিয়ে জীবন-জীবিকা চালায়।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

অক্টোবর ৫, ২০২৬

বাংলাদেশকে বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

অক্টোবর ৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.