Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ: র‌্যাব ডিজি
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ: র‌্যাব ডিজি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, এদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ।

সোমবার (১ জুলাই) সকালে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরাতন গুলশান থানার ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি।

জঙ্গিবাদ নির্মূলে র‌্যাবের সফলতার কথা তুলে ধরতে গিয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক বলেন, ‘একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সব ধরনের সক্ষমতা রয়েছে র‌্যাবের। নিয়ন্ত্রণে রয়েছে জঙ্গিবাদ। সাইবার স্পেসে নজরদারি অব্যাহত আছে।’

আট বছর আগে ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেদিন নব্য জেএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে ১৮ বিদেশি নাগরিকসহ মোট ২২ জনকে হত্যা করে।

তাদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের, একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তিনজন বাংলাদেশির মধ্যে একজনের দ্বৈত নাগরিকত্ব ছিল। তাদের উদ্ধার করতে গিয়ে দুইজন সিনিয়র পুলিশ সদস্য নিহত হন।

পুরোরাত স্পর্শকাতর বিবেচনায় কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও অভিযান চালানো থেকে বিরত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ‘থান্ডারবোল্ট’ নামে সেনাবাহিনীর কমান্ডোদের চালানো অভিযানে হামলায় সরাসরি অংশ নেওয়া পাঁচ জঙ্গির সবাই মারা যান। তারা হলেন- মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ওরফে মামুন, নিবরাজ ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মোট দেশি-বিদেশি মোট ৩২ জন নাগরিককে উদ্ধার করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জামায়াতকে খেয়ে হজম করা আ.লীগের পক্ষেই সম্ভব হয়নি, বিএনপি সেখানে নস্যি: মামুনুল হক

জুন ১৩, ২০২৬

বিচারের অপেক্ষায় দেড় লক্ষাধিক ধর্ষণ মামলা, দেড়যুগে সর্বোচ্চ সাজা মাত্র ৫ জনের!

মে ২৪, ২০২৬

প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি এমপি মুফতি মোহাম্মাদুল্লাহর

এপ্রিল ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.