Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিএনপির অন্যায়ে বিন্দুমাত্র ছাড় দেবো না: সারজিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিএনপিকে আলাদাভাবে মূল্যায়ন করা হলেও দলটির কোনো অন্যায়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, চাঁদাবাজি করলে চাঁদাবাজ বলা হবে। গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেছে। এভাবে চলতে থাকলে তারা পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে মল্লিকা পার্টি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির যে জাতীয় সংকট চলছে, আমরা তাতে বিএনপিকে সহযোগিতা করতে চাই। কিন্তু উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, আইনগতভাবে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, নিজেদের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের বড় বড় পদে পদায়নের কারণে তারা এই অরাজকতা সৃষ্টি করছে। নিজেরা অরাজকতা তৈরি করে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে তাদের দমন করার যে রাজনীতি করা হচ্ছে, তা এই বাংলাদেশে চলবে না। জনগণের এই দুর্বিষহ কষ্টের বিষয়গুলো নিয়ে লুটপাটের রাজনীতি করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

সারজিস আলম বলেন, বিএনপিকে লাগাম টেনে ধরতে হবে। বিএনপি যদি ভোটের সমঝোতার জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করে, তাহলে হিতে বিপরীত হবে। এক্ষেত্রে কোনো সংকট তৈরি হলে সব দলের ওপর দিয়েই যাবে। আর বিএনপি যেহেতু ক্ষমতায়, সংকটের অগ্রভাগ তাদেরই মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও বিচার বিভাগ যদি এসব বিষয়ে শাস্তি নিশ্চিত না করে, তাহলে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আমাদের আবারও রাজপথে নামতে হতে পারে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ অনেকে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শেখ হাসিনার ফেরা, মৃত্যু কিংবা কবর কিছুই দেশে হবে না: সারজিস আলম

সেপ্টেম্বর ৯, ২০২৬

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মীর আহমদের চার দাবি

সেপ্টেম্বর ৮, ২০২৬

দ্বিতীয় দিনে গ্রাহক তুলে নিল আরও ৩২৭ কোটি টাকা

সেপ্টেম্বর ৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.