Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে হেফাজত, আলোচনা হবে যেসব বিষয়ে
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে হেফাজত, আলোচনা হবে যেসব বিষয়ে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ৫, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টা এরপর বৈঠক করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোটের সাথে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে একে একে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল না হলেও দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলটির মহাসচিব শায়খ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন।

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা ইসলামাবাদী বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে হেফাজত মহাসচিব শায়খ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে। বৈঠকে পাঠ্যবইয়ে দেশের সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার বিষয়ে আলোচনা করবে হেফাজত। পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধবিরোধী কোনো কিছুই যাতে না থেকে সে দাবি জানানো হবে বলেও জানান তিনি। এছাড়া হেফাজত নেতৃবৃন্দের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাবে হেফাজত।

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানাবে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক এই ধর্মীয় সংগঠন। এছাড়া আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতোমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সবশেষ গত ৩১ আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ড. ইউনূস। তারই চলমান প্রক্রিয়ায় আজ (শনিবার) আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে। এ আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমীর

জুন ২২, ২০২৬

‘৫০১’ হাসিনার পরাজয়ের দলিল, এখন থেকে সেলিব্রেট করব: রিসোর্ট কাণ্ডের প্রসঙ্গে মামুনুল হক

জুন ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.