Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিজ্ঞাপন বিতর্ক: শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ হ্যাকড

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৬, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কের জেরে এবার সাইবার হামলায় ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ হারিয়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন।
হ্যাকারদের কবলে পড়েছে অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ।
হ্যাকারদের কবলে পড়েছে অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ।

সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ এবং সাইবার ফোর্স- উই ফাইট ফর বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপ থেকে এমন দাবি করা হয়।

গত ২৪ জুন সাইবার ৭১ ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে অভিনেতা শিমুল শর্মার ফেসবুক প্রোফাইলের ছবি শেয়ার করে লিখা হয়, ‘অবশেষে শরাফ আহমেদ জীবন এর অফিসিয়াল পেজটি আউট। নেক্সট দাদু, অপেক্ষা।’

শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করার দাবি জানিয়েছে হ্যাকার গ্রুপ সাইবার ফোর্স। ছবি সংগৃহীত

এরআগে, গত ১১ জুন সাইবার ফোর্স নামে ফেসবুক গ্রুপে দেয়া পোস্টে বলা হয়, ‘শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়া হলো..! … ব্যাচেলর পয়েন্টের নাটকের অভিনেতা শরাফ জীবনের ফেসবুক ওই দেশে পাঠিয়ে দেয়া হলো।’

পরে ফেসবুকে সার্চ দিয়েও শরাফ আহমেদের অ্যাকাউন্ট এবং পেজের কোনো হদিস মেলেনি।

সম্প্রতি একটি কোমলপানীয়র বিজ্ঞাপনে শরাফ আহমেদ জীবনের কাজ নিয়ে বিতর্ক ওঠে। যদিও পরবর্তীতে তিনি ফেসবুকে পোস্ট করে আরও সচেতন হয়ে কাজ করার কথা জানান। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি কোথাও ইসরাইলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহ মানার দাবি আমিরে মজলিসের

সেপ্টেম্বর ৭, ২০২৬

এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

সেপ্টেম্বর ৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.