Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, বিরোধীদল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কথা বলে লংমার্চ শুরু হলেও এতে প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পুড়বে, যা অনর্থক জাতীয় সম্পদ নষ্ট ও জনগণের ভোগান্তি সৃষ্টি করবে।

বিরোধী দলের দ্বিতীয় শপথ নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই সরকার সংস্কার করতে চায়। কিন্তু যারা অসাংবিধানিক ও অবৈধ দ্বিতীয় শপথ নিয়েছেন, তাদের প্রথম শপথও এর মাধ্যমে অবৈধ হয়ে গেছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে আহ্বান জানানো হলেও বিরোধী দল সেখানে অংশ না নিয়ে উল্টো রাজপথে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। বিকেলে উপজেলা বিএনপির আয়োজিত স্মরণসভায় যোগদানের পাশাপাশি এতিম ও হাফেজদের মাঝে কোরআন শরীফ, বিভিন্ন ইউনিয়নের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

সেপ্টেম্বর ৫, ২০২৬

‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’

সেপ্টেম্বর ৫, ২০২৬

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

সেপ্টেম্বর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.