Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বিশ্বনবী সা. কে নিয়ে কটূক্তি, যুবককে জনতার গণধোলাই
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিশ্বনবী সা. কে নিয়ে কটূক্তি, যুবককে জনতার গণধোলাই

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৫, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশ্বনবী সা. কে নিয়ে কটূক্তির দায়ে ফেনীতে বাদল বণিক (৪০) নামে এক যুবকেকে গণধোলাই দিয়েছে জনতা।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে শহরের সবজি আড়তে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধারপূর্বক আটক করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণধোলাইয়ের শিকার বাদল বনিক ফেনী পৌরসভার মাষ্টার পাড়া এলাকার মৃত নগেন্দ্র দেব নাথের ছেলে। সে ওই বাজারের হারুন সওদাগর এর সবজির আড়তে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে তুচ্ছ বিষয় নিয়ে আড়তের সাধারণ লেবারদের সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আশেপাশের থাকা সাধারণ জনতা তাকে গণধোলাই দেয়া শুরু করে।

তাৎক্ষণিক আড়ৎতের মালিক হারুন ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, বাদল নামের এক যুবককে জনতার রোষানল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আরও তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তবে, সে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাসূল সা. কে নিয়ে কোন কুরুচিপূর্ণ মন্তব্য করেনি সে। পূর্ব শত্রুতার জেরে তাকে টার্গেট করে এ হামলা করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.