Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»ভারতে মহানবী সা. কে নিয়ে কটুক্তি; উত্তাল উত্তরা
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভারতে মহানবী সা. কে নিয়ে কটুক্তি; উত্তাল উত্তরা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৭, ২০২৪Updated:সেপ্টেম্বর ২৭, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের ক্ষমতাসীন বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল সেন্টারের সামনে থেকে বিশাল মিছিলটি যাত্রা শুরু করে জসীমউদ্দিন রোড হয়ে বিএনএস সেন্টারে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ-ইউনিভার্সিটি-মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম এবং হাজারো মুসল্লি অংশ নেন।

সমাবেশে বক্তারা ভারতের পুরোহিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতেশ রান কর্তৃক নবীজির (সা.) অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা ভারত সরকারের কাছে অবিলম্বে এই দুই কটূক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন।

এ ছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগিরি ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান বক্তারা।

প্রত্যেক সাম্রাজ্যে যেমন শেষ সীমানা থাকে তেমনই মুসলামানদের শেষ সীমানা রাসূলের ইজ্জত। এখানে যে সীমা লঙ্ঘন করবে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে বলেও বক্তারা কড়া হুশিয়ারী দেন।

সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতি বর্জন করে চোখে চোখ রেখে কথা বলার পররাষ্ট্র নীতি গ্রহণ করার দাবি জানানো হয়। সেই সঙ্গে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কৃত সব চুক্তিকে দেশের স্বার্থের অনুকূলে নবায়ন করারও দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, নবীজির (সা.) অবমাননার প্রতিবাদ ও ভারতবিরোধী এই সমাবেশ ও বিক্ষোভ সবে শুরু। ভারত সরকার যদি কটূক্তিকারীদের বিচার না করে, ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করে এবং সেই সঙ্গে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধ না করে তাহলে এ দেশের রাসূলপ্রেমিক মুসলমান ও দেশপ্রেমিক জনগণ ভারতের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তরা ১২ নং সেক্টর মসজিদের খতীব আল্লামা নাজমুল হাসান কাসেমী, আল্লামা জুনায়েদ আল হাবিব দা. বা. , জামিয়া সুবহানিয়া মুহতামিম মাওলানা মহিউদ্দিন মাসুম, উত্তরা ৩ নং সেক্টর তাকওয়া মসজিদের খতীব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী,মাওলানা নুরুল ইসলাম সহ বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ফরহাদ সোহেল,এহসান সাদী, মাহতাব খান বাধন, তানভির আহমেদ, রফিকুল ইসলাম আইনীসহ বৃহত্তর উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬

জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.