Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»মাত্র ৪৯ দিনে পবিত্র কুরআন মুখস্ত করে বিস্ময় গড়লো ৭ বছরের শিশু হাবিবুর রহমান
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাত্র ৪৯ দিনে পবিত্র কুরআন মুখস্ত করে বিস্ময় গড়লো ৭ বছরের শিশু হাবিবুর রহমান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৫, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনুল কারীমের হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছেন ৭ বছর বয়সী হাবিবুর রহমান। তিনি নোয়াখালী বেগমগঞ্জ সুরেরপোলে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।

হিফজুল কুরআন বিভাগের বিস্ময়কর এ প্রখর মেধাবী ছাত্র নোয়াখালী সেনবাগ থানার বাসিন্দা প্রবাসী মাইনুদ্দিনের ছেলে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন।

বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। আমরা তার সফলতা কামনা করি। তবে এতো অল্প সময়ে কোরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা মায়ের অনেক চেষ্টা শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। ৭ বছর বয়সী শিশু হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে পুরো কোরআনুল কারিম হিফজ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা দোয়া করি আল্লাহ এই শিশুকে দ্বীনের জন্য কবুল করে নিন,আমিন।’

তিনি আরও বলেন, হাবিবুর রহমান দেশের বিস্ময় বালক। তার মেধাশক্তি অন্যদের চেয়ে অনেক বেশি তুখোড়। আমরা তার জন্য দোয়া চাই।

হাবিবুর রহমান ২০২৩ সালের শেষ দিকে নূরানী পদ্ধতিতে পড়ালেখা শুরু করে।

২০২৪ সালের জুলাইয়ের আগে নাজেরা (কোরআন দেখে পড়ার যোগ্যতা) শেষ করে। এরপর জুলাইয়ের ১৯ তারিখে কোরআন শরিফ হেফজের (মুখস্থ) পাঠ আরম্ভ করে। এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্ত করার কৃতিত্ব অর্জন করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬

জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.