Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»সবই আছে, শুধু ভোটার নেই
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সবই আছে, শুধু ভোটার নেই

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৫, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ চলছে। উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়নি। ভোটার না থাকায় ভোটকেন্দ্রে অলস সময় পার করছেন ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিতরা।

নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৯ হাজার ১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৪৯ জন, নারী ভোটার ৮১ হাজার ৩৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। এতে ৫৪টি কেন্দ্রে ৪২৫টি বুথে ভোটগ্রহণ চলছে। ৫৪ কেন্দ্রের মধ্যে ১৬টি অধিক গুরুত্বপূর্ণ ও ৩৮টি গুরুত্বপূর্ণের তালিকায় রয়েছে।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, এএসএম সহিদ উল্ল্যাহ মজুমদার, আবদুল হালিম, মেহেদী হাসান এবং কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী এবং নাছিমা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নিজ দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরই কেন এই অযাচিত হস্তক্ষেপ

জুন ৯, ২০২৬

ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ

জুন ৯, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক

জুন ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.