Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»৩৭ বছর পর অবসরে যাওয়া ইমামের রাজকীয় বিদায়
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৩৭ বছর পর অবসরে যাওয়া ইমামের রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ৮, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দীর্ঘ ৩৭ বছর পর অবসরে যাওয়া ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন মসজিদ কমিটি ও মুসল্লিরা। মঙ্গলবার (৭ মে) বাদ এশা মসজিদে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় কমিটি

মসজিদ কমিটি জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি এলাকার বাসিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। এমন অবস্থায় হাফেজ আব্দুল মজিদ বয়সের ভারে নুয়ে পড়ায় মসজিদ কমিটি তাকে সম্মানের সঙ্গে রাজকীয় বিদায় জানায়।

কমিটি জানায়, ইমামকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা হজ পালন করানোর খরচ বহনসহ নগদ ৩ লাখ টাকা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।

এ সময় উপস্থিত মসজিদ কমিটির লোকজনসহ সাধারণ মুসল্লিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় কমিটি। হাফেজ আব্দুল মজিদের এই রাজকীয় বিদায়ে তার পরিবারসহ সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

বিদায় অনুষ্ঠানে বুজরুকগড়গড়ী মাদরাসার মুফতি মোস্তফা কামাল কাসেমি, মুফতি রুহুল আমীনসহ মসজিদ কমিটির সদস্যরাসহ সাধারণ মুসল্লিরা ও অত্র এলাকার হাফেজ ওলামাগণ উপস্থিত ছিলেন।

হাফেজ আব্দুল মজিদ আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আল্লাহ পাক আমাকে এ সম্মান দিলেন। তার দরবারে হাজারো শুকরিয়া। আমি সত্যিই অভিভূত হয়েছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.