Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাব্বি, উৎকণ্ঠায় বাবা-মা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাব্বি, উৎকণ্ঠায় বাবা-মা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদ্রাসা ছাত্র। এতে উৎকণ্ঠা বিরাজ করছে শিশুটির পরিবারের মাঝে। নিখোঁজ রাব্বি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. ওয়াসিম ফকিরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে।

শুক্রবার (২৪ মে) বিকালে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির।

ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত ২০ মে (সোমবার) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট আনতে যাওয়ার জন্য বের হয় সে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে মিষ্টি রঙের একটি গোলগলা গেঞ্জি ও নেভী ব্লু রঙের পুরাতন জিন্স প্যান্ট ছিল।

কোন সহৃদয়বান ব্যক্তি রাব্বিকে পেয়ে থাকলে ‘01317-156092 অথবা 01721-089825’ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন ওয়াসিম ফকির।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নীহারিকা সরকার বলেন, মাদ্রাসাছাত্র রাব্বি নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় একটি জিডি করেছেন। শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জামায়াতকে খেয়ে হজম করা আ.লীগের পক্ষেই সম্ভব হয়নি, বিএনপি সেখানে নস্যি: মামুনুল হক

জুন ১৩, ২০২৬

বিচারের অপেক্ষায় দেড় লক্ষাধিক ধর্ষণ মামলা, দেড়যুগে সর্বোচ্চ সাজা মাত্র ৫ জনের!

মে ২৪, ২০২৬

প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি এমপি মুফতি মোহাম্মাদুল্লাহর

এপ্রিল ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.