Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানি আলোচকদের ‘কথার জাদুকর’ বলে কটাক্ষ ট্রাম্পের, ফের হামলার হুমকি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনও চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানি আলোচকদের সমালোচনা করে তাদের ‘পেশাদার কথার জাদুকর’ বলে কটাক্ষ করেন তিনি।

রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনও চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানি আলোচকদের সমালোচনা করে তাদের ‘পেশাদার কথার জাদুকর’ বলে কটাক্ষ করে তিনি বলেন, তারা সারাক্ষণ কথা বলে। তাদের কাজই শুধু কথা বলা। কিন্তু এসব কথার কোনো মূল্য নেই।

এদিকে, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ চললেও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা অব্যাহত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে অবরোধ ভাঙার চেষ্টা করার ইঙ্গিতসংক্রান্ত খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবরোধ অমান্য করে কোনো ইরানি জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এ ধরনের জাহাজ লক্ষ্য করে মার্কিন বাহিনী গুলি চালাবে।

এ ছাড়া, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। দেশটিতে নতুন করে বিক্ষোভের ভিডিও দেখার পর তিনি এ আহ্বান জানান বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর গত জুনে সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে একপর্যায়ে আলোচনা থমকে যায়।

যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা চললেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইরান যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকা জয়ী হবে: ট্রাম্প

নভেম্বর ২৩, ২০২৬

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

নভেম্বর ২৩, ২০২৬

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে ওআইসির উদ্যোগকে স্বাগত জানালেন মাওলানা মুজাহিদ

নভেম্বর ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.