Author: নিউজ ডেস্ক :

নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসা ছাত্র হাফেজে কোরআন মো.নাঈম (১৪) রাতে ঘুমিয়েছে ঘরে, সকালে তার লাশ মিলেছে ধান খেতের পাশে রাস্তায়। নিহত মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছে হচ্ছে এটি হত্যাকাণ্ড। এই ঘটনার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার বাড়ি সংলগ্ন ধান খেতের পাশে রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানীনগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করে আসছে। স্থানীয়রা জানায়,…

Read More

হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৬৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৬৪ জন। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) হাম উপসর্গে সারাদেশে ছয়জন শিশুর মৃত্যু হয়। এদিন নতুন শনাক্ত ছিল ১ হাজার ৩০৫ জন।

Read More

জ্বালানি তেলের দাম কমানো এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, একদিকে পেট্রোল, কেরোসিনসহ জ্বালানি তেলের দাম বারবার বাড়ায় সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। অন্যদিকে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিনতাইকারীসহ চিহ্নিত অপরাধীদের তালিকা থাকার পরও তাদের গ্রেপ্তার…

Read More

আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উৎকর্ষের বিশ্বমঞ্চে ভারত নিজেদের যত বড় পরাশক্তি হিসেবেই দাবি করুক না কেন, দেশটির অভ্যন্তরীণ বাস্তবতা এখনও প্রাচীন বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্যের খাঁচায় বন্দি। জাতপাত ও ধর্মীয় বিদ্বেষ যেন দেশটিকে ক্রমশ প্রাচীন ও অন্ধকার যুগের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ (আইআইটি) বম্বের দলিত শিক্ষার্থী সাহিল ওয়াকোড়ের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশটির ছাত্রসমাজ। মেধার সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও প্রান্তিক শ্রেণির এই মেধাবী তরুণকে শেষ পর্যন্ত জাতপাত এবং প্রশাসনিক হেনস্তার শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাহিলের পরিবারের দাবি, পরীক্ষায় নকল করার মিথ্যে অজুহাত তুলে…

Read More

নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করেও পরিচালন ব্যয় মেটাতে পারছে না বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ায় জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালক-শ্রমিকদের বেতনসহ অন্যান্য খরচ মেটানো যাচ্ছে না। ফলে নারী বাসসেবায় সরকারকে নিয়মিত দিতে হচ্ছে ভর্তুকি। কালবেলার প্রতিবেদন। বিআরটিসির একটি সূত্র জানিয়েছে, সারা দেশে নারী বাসসেবার বাসগুলো পরিচালনা করে প্রতিদিন অন্তত ৫০ হাজার টাকা লোকসান হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় লোকসানের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিআরটিসির ১৯ থেকে ৩১ আগস্ট এবং ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নারী বাসসেবার তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে ১২ কার্যদিবসে ১৫৮টি ট্রিপে ১৪ হাজার ১১৬টি টিকিট বিক্রি…

Read More

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম অস্থিরতা তৈরি করতে না পারে এবং পরিবহন ব্যয়ের অজুহাতে পণ্য সরবরাহ ব্যাহত না হয়, সে জন্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে সরকার প্রস্তুতি নিয়েছে।” মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক…

Read More

জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখার অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে চলমান এই মার্চ নিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করে তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে জ্বালানি কর বিষয়ে দলটির সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, মুলতানে পৌঁছানোর পর জামায়াতের আমিরকে ফোন করেন শেহবাজ শরিফ। সে সময় তিনি মার্চ স্থগিত রাখার অনুরোধ করেন। জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতির মুখে ফেলা তাদের উদ্দেশ্য নয়। জনগণের সমস্যা তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করার অধিকার সরকারকে সম্মান করতে…

Read More

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে মরক্কো গেট দিয়ে পবিত্র আল-আকসা মসজিদে হানা দিয়েছে অবৈধ বসতিস্থাপনকারীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। দখলকৃত কুদসের ইসলামী ওয়াকফ বিভাগ জানিয়েছে, ৮০ জন অবৈধ বসতিস্থাপনকারী আল-আকসা মসজিদে হানা দিয়ে এর প্রাঙ্গণে উসকানিমূলকভাবে ঘোরাফেরা করেছে এবং তালমুদিক ধর্মীয় আচার পালন করেছে। দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরও কঠোর করেছে। একই সঙ্গে মসজিদের বাইরের প্রবেশপথগুলোতে তাদের পরিচয়পত্র আটকে রেখেছে। ইহুদিদের ধর্মীয় উৎসব ‘ইয়োম কিপ্পুর’ উপলক্ষে ১ হাজার ৬৭৮ জন অবৈধ বসতিস্থাপনকারী আল-আকসা মসজিদে হানা দিয়েছিল। তারা মসজিদের পূর্বাঞ্চলে তালমুদিক ধর্মীয় আচার ও প্রকাশ্যে প্রার্থনা পালন…

Read More

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়। পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ে। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৭ পয়সা। তিনি বলেন, মালিকেরা বিআরটিএর সঙ্গে বসে…

Read More

১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল ভিন্ন সুরে লংমার্চ কর্মসূচি পালন করছে। জনস্বার্থে কর্মসূচি হলে তাতে আপত্তি নেই। তবে উত্তরাঞ্চলে প্রায় ৪৫০টি গাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘জনমনে ধোঁয়াশা তৈরি করার জন্য ১১ দল লংমার্চ কর্মসূচি দিয়েছে।’ জ্বালানি সংকটের মধ্যে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে লংমার্চ আয়োজনের সমালোচনা করে রিজভী বলেন, যমুনা সেতুর টোল আদায়ের হিসাব…

Read More