Author: নিউজ ডেস্ক :

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী সঠিক পরিবেশ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রাজনীতিতে আসার আগে ব্যবসায় কর্মজীবন শুরু করার অভিজ্ঞতা থেকে তিনি এই শিক্ষা পেয়েছেন। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তাঁদের ব্যবসা ও বিনিয়োগের স্বার্থ রক্ষায় কাজ করেন, আর তিনি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করেন। দায়িত্ব ভিন্ন হলেও উভয়ের মূলনীতি একই, সাফল্য নিশ্চিত করা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কের ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তর ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক…

Read More

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের তিন নেতা আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শিবির নেতৃবৃন্দের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার সময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আহমদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। হামলায় ছাত্রশিবিরের থানা সেক্রেটারিসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, আজ সকালে নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বাগত জানাতে ফুল দিয়ে নবীন বরণের আয়োজন করে…

Read More

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘যত দ্রুত সম্ভব অর্থায়ন সংক্রান্ত সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে চীনের শানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক বিকল্প ঋণদাতা হিসেবে প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।’ আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে সেতু ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সেতু বিভাগের সচিব প্রকল্পটির সার্বিক অর্থায়নের সর্বশেষ পরিস্থিতি জানতে চান। অন্যদিকে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) প্রতিনিধিগণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অগ্রগতি, অর্থায়ন এবং চলমান নির্মাণকাজ দ্রুত এগিয়ে…

Read More

প্রায় আট মাস ধরে খালি থাকা সাংবিধানিক পদ পূরণের জন্য আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তান-শাসিত কাশ্মীরে (আজাদ জম্মু ও কাশ্মীর) নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মুজাফফরাবাদে বিধানসভার সচিবালয়ে স্থানীয় সময় সকাল থেকে এই ভোটগ্রহণ চলছে। আঞ্চলিক নিয়ম অনুযায়ী, বিধানসভার ২৭টি ভোট পেয়ে যিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সমর্থিত প্রার্থী নজীব নাকি খান এই নির্বাচনে বিজয়ী হবেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। তিনি সুধানোতি জেলার একজন সাবেক মন্ত্রী ও একাধিকবার বিজয়ী আইনপ্রণেতা। অন্যদিকে, বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে প্রার্থী হয়েছেন বিধানসভার সাবেক স্পিকার চৌধুরী লতিফ আকবর। আইন অনুযায়ী বিধানসভার…

Read More

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ৩০ জুন মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ-সংক্রান্ত কমিটির কার্যক্রম আরও সক্রিয় ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়। এদিকে চলতি বছর প্রণীত জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এও জুয়া প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।…

Read More

ভারতজুড়ে নতুন করে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের নেতারা এ ঘোষণা দিয়েছেন। এর একদিন আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে ভারতের নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্যের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন বা উদ্বেগ প্রকাশ করেছেন। এর বেশিরভাগই গত বছর শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং…

Read More

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তুর্কি ও আমেরিকান মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সুসংগঠিত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন। একই সঙ্গে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে অংশ নিতে আসা ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের সময় তুর্কি ও আমেরিকান মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বৈঠকে এসব বক্তব্য দেন তিনি। এরদোগান বলেন, এই অনুষ্ঠানে আমেরিকায় বসবাসরত তুর্কি নাগরিক এবং বৃহত্তর আমেরিকান মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন। জাতীয় সীমানা, পাসপোর্ট ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করা ‘ভ্রাতৃত্বের’ চেতনার প্রকাশ হিসেবে তিনি এই সমাবেশকে উল্লেখ করেন। তুরস্কের সামাজিক…

Read More

ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী বক্তব্যকে সমর্থন করায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি অভিযোগ করেন, ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকির নিন্দা না করে কানাডার প্রধানমন্ত্রী ওয়াশিংটনকে সন্তুষ্ট করার পথ বেছে নিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই লেখেন, কানাডার প্রধানমন্ত্রী আমেরিকার প্রকাশ্য আগ্রাসন ও যুদ্ধংদেহী বক্তব্যের নিন্দা না করে ওয়াশিংটনকে সন্তুষ্ট করার পথ বেছে নিয়েছেন। ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকিকে তিনি কেবল ‘যুদ্ধের ভাষায় কথা বলা’ হিসেবে উপস্থাপন করেছেন। ইরানের এই মুখপাত্র বলেন, মার্ক কার্নিকে বুঝতে হবে, সময় এতটাই নির্মম যে বিভ্রম ও ভণ্ডামির আশ্রয়…

Read More

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের হাতে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও দেশটিকে আন্তর্জাতিক পরিদর্শন ও জবাবদিহির বাইরে রেখে ইরানের ওপর নিয়মিত পরিদর্শন ও নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ‘দ্বৈত নীতি’ পরিত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, কেবল কথার মাধ্যমে আস্থা তৈরি করা সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বৈত নীতি পরিত্যাগ করতে হবে। তিনি বলেন, এই অঞ্চলে পারমাণবিক বোমা ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র রয়েছে ইসরাইলের হাতে। অথচ ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের দাবি জানানো হচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, ইসরাইল গাজ্জায় ৭০ হাজার মানুষকে…

Read More

বগুড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুলক্রমে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ…

Read More