পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে ব্যাহত করছে। এ পরিস্থিতিতে জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবান সরকারকে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিউইয়র্কে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো)-এর মন্ত্রী পরিষদের ২৭তম অনানুষ্ঠানিক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ইসহাক দার এ আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়। একই সঙ্গে দেশটি যেন আঞ্চলিক অর্থনীতির সঙ্গে পুরোপুরি যুক্ত থাকে এবং নিজ দেশের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে—এটাই পাকিস্তানের প্রত্যাশা। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই দার এ বক্তব্য দিলেন। সম্প্রতি আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর পাকিস্তানে একাধিক হামলার…
Author: নিউজ ডেস্ক :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের প্রবেশ ঠেকানো এবং সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন আরো তীব্র রূপ নিয়েছে। নতুন উপাচার্য শুক্রবার গভীর রাতে বা যেকোনো সময় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে শুক্রবার দিবাগত রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে শক্ত অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা রাতভর ফটক পাহারা দেন। শনিবার সকাল থেকেও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। সকাল ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চত্বর, ভাস্কর্য এলাকা ও বিভিন্ন একাডেমিক ভবনের দেওয়ালে ব্যঙ্গাত্মক গ্রাফিতি ও প্রতিবাদী ক্যালিগ্রাফি আঁকা…
রাজধানীর মিরপুর-১ নম্বরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি লিখেছেন, মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়। এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের…
টানা তিন দিনের ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলায় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার এ ঘোষণা দেওয়া হয়। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, বৃহস্পতিবার বিকেল থেকে নগরীতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অবিরাম বৃষ্টিতে নগরীর সড়ক ও খালগুলো পানিতে তলিয়ে যায়। খাল ও সড়কের পাশের বহু বাড়িঘর ও দোকানেও পানি ঢুকে পড়ে। বিভিন্ন ছবি ও ভিডিওতে ব্যাংককের প্রধান সড়কগুলো পানিতে ডুবে থাকতে এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চলাচল করতে না পেরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। চাদচার্ট বলেন, নগরীর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে…
সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাদের হাতে এসব পদক তুলে দেন। এর আগে, গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ…
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিস্তারিত আসছে…
ইসরায়েলি কারাগারে বন্দি ৩৩ বছর বয়সী ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাওয়িলের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। একই সঙ্গে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা। সম্প্রতি প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, বুশরাকে গত এক মাস ধরে অত্যন্ত অনুপযুক্ত পরিবেশে একাকী কারাবাসে রাখা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, তাকে দেমোন কারাগারের নির্জন সেল থেকে সরিয়ে বর্তমানে নেভে তিরৎসা কারাগারের একটি সেলে স্থানান্তর করা হয়েছে। সংগঠনগুলোর অভিযোগ, নারী বন্দিদের ওপর কথিত নির্যাতন এবং চিকিৎসাসেবায় অবহেলাকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বুশরা আল-তাওয়িলকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক আটকাদেশের আওতায় বন্দি রাখা…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, শৃঙ্খলা ভঙ্গ করলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে পুলিশের জন্য সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে এ ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ের ইউনিটগুলোতে আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেসে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধ প্রবণতার…
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সামরিক সদস্যবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন সামরিক সদস্য এবং চারজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়াঙ্গো প্রদেশের রাজধানী কেঙ্গেতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। পথে বিমানটি সমস্যায় পড়লে পাইলট কেঙ্গেতে অবতরণের জন্য জায়গা খুঁজতে থাকেন। কয়েকবার শহরের ওপর দিয়ে চক্কর দেওয়ার পর বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি জানান, বিমানটি কেঙ্গেতে অবতরণের চেষ্টা করলেও সেখানে উপযুক্ত অবতরণক্ষেত্র না থাকায় শেষ পর্যন্ত একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটি আগুনে পুড়ে যায়।…
রাজনৈতিক প্রক্রিয়া জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। একইভাবে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকেও ধারাবাহিক জবাবদিহির মধ্যে রাখতে হয়। তা না হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য। হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এর প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, হাসিনা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন জনগণের সঠিক ভোটাধিকারের মাধ্যমে অনুষ্ঠিত করে জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠন…