Author: নিউজ ডেস্ক :

ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেইট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫)নামের এক যুবককে আটক করেছেন ভোলা সদর থানা পুলিশ। ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল ৭টার দিকে এএসআই মানিক ডিউটিরত অবস্থায় ওই যুবককে আটক করেছেন। ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপের সময় ঘটনা স্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে।’ ঘটনায় ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিক’কে এক হাজার টাকা পুরস্কার…

Read More

আজ শায়খ আলী হাসান ওসামা খেলাফত মজলিসে যোগদান করেন। আজ বিকাল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন শায়খ আলী হাসান ওসামা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের। নায়েব আমির মাওলানা আহমাদ আলী কাসেমী। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। মোঃ মুনতাসির আলী। অধ্যাপক আব্দুল জলিল। উপস্থিত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী (সাইমন সাদী)। মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

Read More

২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। তালিকায় ৫০ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম। প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’, যা ১৬ বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে। প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো: ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ…

Read More

ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে। আটক নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন। বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবী সা. কে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল শনিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে জানায় নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিতর্কিত এই পুরোহিতকে তারা তাদের জিম্মায় নেওয়া হয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ…

Read More

সন্তানের জন্য পিতা দোয়া করেছিলেন, তার ছেলে যেন মসজিদে নববির ইমাম হন, আল্লাহতায়ালা তাকে কবুল করেন মসজিদে হারামের ইমাম হিসেবে! এই সন্তান হলেন- সদ্য মসজিদে হারামে ইমাম হিসেবে নিয়োগ পাওয়া শায়খ ওয়ালিদ আশ শামসান। ৩ অক্টোবর (২০২৪) মসজিদে হারাম এবং মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইস রাজকীয় আদেশ অনুসরণ করে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন। ১৯৭৪ সালে সৌদি আরবের রিয়াদ অঞ্চলের উনাইযার আল কাসিমে জন্মগ্রহণ করেন তিনি। পুরো নাম আল ওয়ালিদ বিন খালেদ বিন ইবরাহিম আল শামসান। এই অঞ্চল শত শত বছর ধরে বিখ্যাত বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব উপহার দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছেলে ওয়ালিদের ৪০…

Read More

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টা এরপর বৈঠক করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোটের সাথে। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে একে একে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল না হলেও দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলটির মহাসচিব শায়খ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত…

Read More

বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম-এর উদ্যোগে সীরাত চর্চা: জীবনের চিরন্তন পাথেয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে রাত ৮টা অবধি দেশের প্রথম সারির আলেম, চিন্তক ও সীরাত গবেষকদের উপস্থিতিতে পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের দায়িত্বশীলরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত লেখক ও সীরাত গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এতে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী। সেমিনারের বিষয়ভিত্তিক আলোচনায় নবী জীবনের নানাদিক ওঠে আসে। এসময় বক্তারা বলেন, রাসুল সা.-এর আদর্শ বাস্তবায়নের মধ্যে মানবতার মুক্তি নিহিত রয়েছে। তাই তিনি যা আদেশ ও নিষেধ করেছেন তা…

Read More

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফাতেমা ও সাদিয়া নামের আরো দুইজন। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন ১২ বছর বয়সী মিম, ১১ বছর বয়সী তানজিলা ও ১২ বছর বয়সী বীথি। আরও এক জনের পরিচয় এখন-ও পাওয়া যায়নি। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো: হানিফের মেয়ে এবং তানজিলা পালন শেখের মেয়ে। অন্যদিকে, বীথি হেলাল উদ্দিনের মেয়ে। কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে মক্তবে পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ী ফেরার পথে কুষ্টিয়া-…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আন্দোলন-সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি, লালন শাহের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়। ভিনদেশি অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা ঈদগাহ মাঠে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেহেতু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি এখানে লালনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকা-ভারতের অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। এসব চাপিয়ে দিলে বাংলাদেশের মানুষ তা মানবে না। এই দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্কিত আছে এই মাটি। শিক্ষা ও সংবিধান সংস্কারে…

Read More

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে। ঠিক কি কারণে এই কমিটি বাতিল করা হলো সে সম্পর্কে আদেশে কিছুই বলা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয় সংযোজন করেছিল যা নিয়ে বিতর্ক ওঠে। বিশেষ করে এসব পুস্তকের বেশকিছু অধ্যায়ে দেশের কৃষ্টি-কালচার ও ধর্মীয় মূল্যবোধবিরোধী বিষয় রয়েছে বলে অভিযোগ করা হয়। এসব…

Read More