সম্প্রতি কওমি মাদরাসার নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে মিডিয়ায় উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আজ (০১ জুলাই) সোমবার, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা লক্ষ্য করেছি যে, গত বুধবার ঢাকার সাইনবোর্ড থেকে হাতের লেখা প্রশিক্ষণ শেষে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র উজায়ের ও হামিমকে এবং লক্ষ্মীপুর থেকে নেয়ামতুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। নিরীহ এই ছাত্রদের গ্রেফতারের তিন দিন পর তাদেরকে কক্সবাজারে জঙ্গি হিসেবে গ্রেফতার দেখানো হয়। আমরা এর…
Author: নিউজ ডেস্ক :
গাজায় ইসরায়েলি বর্বরতার পর একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিতে শুরু করে ইসরায়েলি পণ্য থেকে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোকাকোলা। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকাকোলা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এবং প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলার বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ (বিআইজি) নামে একটি সংস্থা বন্ধ করে দেয়া হচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারতসহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকাকোলা। কোকাকোলার এক নোটের বার্তার বরাতে আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস লিখেছে, ৩০ জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেলে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকাকোলার অভ্যন্তরীণ…
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, এদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ। সোমবার (১ জুলাই) সকালে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরাতন গুলশান থানার ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ নির্মূলে র্যাবের সফলতার কথা তুলে ধরতে গিয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক বলেন, ‘একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সব ধরনের সক্ষমতা রয়েছে র্যাবের। নিয়ন্ত্রণে রয়েছে জঙ্গিবাদ। সাইবার স্পেসে নজরদারি অব্যাহত আছে।’ আট বছর আগে ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেদিন নব্য জেএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার ৮৩০। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি। রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৪ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও ৮৬ হাজার ৮৫৮ জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪০ জন…
জাপানের কিয়োটোতে বেড়ানোর পরিকল্পনা করে বিড়ম্বনার শিকার হয়েছেন এক ইসরায়েলি পর্যটক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াস্বরূপ সেখানকার একটি হোটেল তার বুকিং বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস দাবি করছে, ইসরায়েলি ওই পর্যটক কিয়োটোর জনপ্রিয় হোটেল মেটেরিয়ালে রুম বুকিংয়ের পর সেখানকার একজন কর্মচারীর কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছিলেন, যেখানে তাকে বলা হয় যে জুনের জন্য তার নির্ধারিত বুকিংটি ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের প্রতিক্রিয়ায় বাতিল করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওই ইসরায়েলি পর্যটক যে বার্তাটি পেয়েছিলেন, তাতে লেখা ছিল, ‘আমরা দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সদস্যদের…
পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থেকে সাড়ে ১৭টন সরকারী ভিজিএফের চাল জব্দ করেছে দুমকী উপজেলা প্রশাসন। শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই চাল জব্দ করা হয়। দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন এই চাল জব্দ করেন। তিনি জানান, প্রায় ৩৫০ বস্তা প্রতিটি বস্তায় ৫০কেজি করে চাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি চাল গোডাউন ব্যতীত কোনো ব্যক্তিগত বাসা বাড়িতে রাখার নিয়ম নেই। এটি অপরাধ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যবহৃত ফোনটি বন্ধ…
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামে সাপের ছোবলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে ওঝার নানা আয়োজনে। জানাজা করত বাঁধা দিয়ে জীবিত করার এই প্রক্রিয়া চলমান রেখেছে। এদিকে এই ঘটনা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে শত শত লোকজন। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এ ধরনের কুসংস্কার ও গোঁড়ামি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে। নিহত সাপে কাটা ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০)। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে টর্চ লাইট হাতে টেঁটা দিয়ে প্রতিবেশীদের সাথে মাছ ধরতে গেলে সাইফুলকে সাপ পায়ে ছোবল দেয়। প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সেখান হতে পরে পরিবারের লোকজন রাতে তাকে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরের…
কাফিয়া জামাতের সিলেবাস নিয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ শনিবার ২৯ জুন বেফাকের ভেরিফায়েড পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, চলতি বছর নিম্নলিখিত নির্দেশনার আলোকে নেসাব কার্যকর হবে: সানাবিয়া সানিয়া (কাফিয়া) জামাতের ‘মিশকাতুল আসার’ কিতাবের শুরু থেকে (প্রচলিত ছাপার কিতাবের ১০০নং পৃষ্ঠা من أهم ابواب البر حسن المعاشرة مع الأهل অধ্যায়ের শেষ পর্যন্ত পাঠ্যভুক্ত থাকবে। এ অংশটুকু থেকে বিষয়ভিত্তিক ৪০টি হাদীস মুখস্থ করতে হবে। হাদীসগুলোর তালিকা বেফাকের ওয়েবসাইটে দেখা যাবে।…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। আজ (শনিবার) দুপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয় গান গাই। আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়ায়। আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে…
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদ গতকাল (২৮ জুন’২৪) অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির বৈঠক থেকে আগামী ৩০ জুলাই’২৪ মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা সম্মেলন সফল করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভ’ইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন…