রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবি জানিয়েছেন বাংলাদেশের মডেল মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনরা। শনিবার (২৯ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে এসব কথা বলেন বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশের মডেল মসজিদগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এসব মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের বেতন সামান্য। যা দিয়ে সংসার ও জীবন ধারণ করতে হিমশিম খেতে হচ্ছে। তাই মডেল মসজিদের জনবলকে জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবদার জানান। এর আগে দুপুরে বাংলাদেশ মডেল মসজিদ…
Author: নিউজ ডেস্ক :
কোমলপানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করে সম্প্রতি তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ওঠে বয়কটের ডাক। এবার সেই বিজ্ঞাপন বিতর্কের জেরে সাইবার হামলায় নিজের ফেসবুক পেজ হারিয়েছেন এই অভিনেতা। শনিবার (২৯ জুন) সকালে ফেসবুকে জীবনের পেজটির খোঁজ করা হলে তা পাওয়া যায়নি। যদিও অভিনেতা জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে হ্যাকিং গ্রুপ ‘সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh’ এর দাবি, পেজ হ্যাক করা হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এই বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা। প্রসঙ্গত, কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে ১৮টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি টাকা জমা এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আদালতে জমা দেওয়া দুদকের নথি থেকে জানা যায়, ফয়সালের শ্বশুরের নাম আহম্মেদ আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক বলছে, শ্বশুর ও শাশুড়ির নামের ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে, তা ফয়সালেরই অপরাধলব্ধ আয়। ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। দুদক আরও বলছে, ফয়সাল ও তার ১১…
পঞ্চগড়ের বোদা উপজেলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে ‘ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন’ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন বিকেলে বোদা পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড় এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবলীনা চন্দ দৈদী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালের শিক্ষার্থী সাদমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। ওই অনুষ্ঠানের এক পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে তার পছন্দের বিষয় সম্পর্কে প্রশ্ন করেন উপস্থাপক। এ সময় সাদ্দাম হোসেন পছন্দের রং সবুজ ও প্রিয় ফুল জারুলের কথা বলেন। উপস্থাপক পরে অপশন দিয়ে জিজ্ঞাসা করেন, মেঘের কোল না…
মাহমুদ রিদওয়ান নামে ‘https://www.facebook.com/share/p/o9n8sey7HGrh1NYA/?mibextid=oFDknk’ তার এক সহপাঠীর ফেসবুক পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো- গত ২২ জুন আশ শফিক একাডেমি সাইনবোর্ড, ঢাকা তে আয়োজন করা হয়েছিলো হাতের লেখা প্রশিক্ষণ। সেখানে অধমও অংশগ্রহণ করেছিলাম। এই ছেলে দুটি আমার পিছনের তেপায়ায় ছিলো। পটিয়া মাদ্রাসার ছাত্র। খুব নম্র ও ভদ্র।২৬ জুন কোর্স শেষ হওয়ার পর আমাদের প্রশিক্ষণ একাডেমি থেকে নিউজ আসে যে,বাড়িতে যাওয়ার পথে দু’জন প্রশিক্ষণার্থী নিখোঁজ। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে এসেছে সন্দেহ করে র্যাব তাদের গ্রেফতার করেছে। গত কয়েক বছরে বিভিন্ন জঙ্গি আস্তানায় হামলা করে শতাধিক জঙ্গি গ্রেফতার করা হয়েছে।তন্মধ্যে একজন ও…
স্কুল বন্ধ থাকলে প্রায়ই বাবার ভ্যান নিয়ে উপার্জনের জন্য রাস্তায় বেরিয়ে পড়ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাকিল (১৪)। শুক্রবার (২৮ জুন) একদিকে স্কুল বন্ধ, অন্যদিকে ফসলি জমিতে পাট কাটার কাজে ব্যস্ত ছিলেন বাবা। নিজের পড়াশোনার খরচ ও সংসারে একটু বেশি উপার্জনের জন্য বাবার ভ্যান নিয়ে রাস্তায় বেরিয়েছিল সে। কিন্তু অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভ্যান হারিয়ে এখন হাসপাতালে শুয়ে কাঁদছে শাকিল। বিকেলে শরীয়তপুর সদর উপজেলার কানার বাজার সংলগ্ন রাস্তায় শাকিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। শাকিল মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার বর্ষারচর গ্রামের এমদাদ সরদার ও তানজিলা বেগম দম্পত্তির ছেলে। সে টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের…
আজ (২৮ জুন’২৪, শুক্রবার) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে সহযোগী সংগঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ এর দারসুল কুরআনের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। এরপর নেজামুল আমাল পর্যালোচনা ও সহযোগী সংগঠকদের বক্তব্য শেষে বেলা সাড়ে চারটায় সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয়। সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা জেলা উত্তরের সংগঠন বিভাগের…
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ি থেকে খেলতে বের হয়ে এই দুই শিশু নিখোঁজ হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে পুকুরে জাল ফেলার পর মেলে তাদের মরদেহ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পানিতে ডুবে প্রাণ হারানো শিশুরা ওই বাড়ির শাহ পরানের ছেলে ওমর ফারুক (৬) ও একই বাড়ির জুয়েল আহমেদের ছেলে জিহাদ হোসেন (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই ছিল। স্থানীয়রা জানান, বাড়ির লোকজন শিশু দুটিকে খুঁজে না পেয়ে আসর নামাজের পর মাইকিং করে এবং বাড়ির আশপাশের পুকুরগুলোতে খোঁজ করে। পরে সাড়ে ৯টার পর…
বান্দরবানে রুমা সদর ইউনিয়নের নিজ শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে বাবা। মদপানের টাকা দিতে না পারায় নিজের আড়াই বছরের শিশু সন্তানকে তিন হাজার টাকায় বিক্রি করে দিয়েছে চাইসিংনু মারমা (৪০)। শিশু সন্তানকে ফিরে পেতে ক্রেতার কাছে বারবার গেলেও বিক্রির অর্থ ফেরত দিতে না পারায় নিজ সন্তানকে ফেরত আনেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, চার বছর আগে রুমা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রুমাচড় পাড়া বাসিন্দা ক্যহ্লাচিং এর ছেলে চাইসিংনু মারমা (৪০) ও পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পড়ুয়া পাড়ার বাসিন্দা ক্যইমংউ মারমার বড় মেয়ে উসাংচিং মারমা এর মধ্যে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে। তবে স্বামী প্রায় সময় মদপান করে…
আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে সাইকেল র্যালি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার (২৮ জুন) সকালে মানিক মিয়া এভিনিউর সংসদ ভবনের দক্ষিণ গেইটের সামনে থেকে এ র্যালি শুরু হয়। র্যালিটি বিজয় বিজয় স্মরণী, গণভবন হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই সাইকেল র্যালীতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম,…