বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সহযোগী সংগঠকদেরকে নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ জুন’২৪, শুক্রবার) সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। গত ২৫ জুন’২৪ বুধবার থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ ও যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দীন, ডা. মাহদী হাসান,…
Author: নিউজ ডেস্ক :
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩ ব্যাচের ফিন্যান্সের ছাত্র ছিলেন। তার ব্যাচের বন্ধুদের গ্রুপ-৮৩ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে প্রতিদিন ভোরে কোরআন-হাদিসের উদ্ধৃতি সংবলিত সৎ হওয়ার উপদেশ দিতেন তিনি। সৎপথে চলো, সৎকর্ম করো, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকাসহ নানা ধরনের ধর্মীয় বিষয় পোস্ট করতেন তিনি। মতিউর রহমানের ঢাবি-৮৩ ব্যাচের একাধিক বন্ধু কালবেলাকে এসব তথ্য জানান। জানা গেছে, মতিউরের এসব উপদেশ বন্ধুদের অনেকে ভালোভাবে নিতেন। আবার অনেকে বিরক্ত হতেন। এ কারণে অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন। ছাগলকাণ্ডের বিষয়টি আলোচনায় আসার পর থেকে এই গ্রুপে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মতামত আসে। কিছু সুবিধাভোগী তার বিরুদ্ধে…
হারের হ্যাটট্রিক করে বিদায় নিলেও বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের গর্বিত নাজমুল হাসান পাপন। তিনি একটি অনুষ্ঠানে জানান, তরুণ প্লেয়াররা বাঘা বাঘা খেলোয়াড়দের থেকে ভালো খেলেছে। তাঁর কথা অনুযায়ী, প্লেয়াররা ভালো খেললেও সেটা দলের খেলায় দেখা যায়নি। এই প্রথমবার সুপার এইটে যাওয়ায় তিনি খুশি। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলা শুরু করে। সেই থেকে একাধিক ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেললেও এই প্রথমবার তারা সুপার এইটে প্রবেশ করল। তাও সুপার এইটে প্রবেশ করে তারা হতাশ করেছে। হারের হ্যাটট্রিক করে ছিটকে গিয়েছে। বিশ্বকাপের আগে দলে অনেক পরিবর্তন করা হলেও সাফল্য আসেনি। বরং প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা আমেরিকা এবং…
গাজীপুরের কালিয়াকৈরে মায়ের লাশ দাফনে ছেলেদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার চাপাইর এলাকার বড়কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালভানু বেগম ওই গ্রামের মৃত আজিমুদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি মারা গেলে দাফনের সময় ছেলেদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লালভানু কয়েক বছর আগে বড় ছেলে বাদশা মিয়ার দুই ছেলে সানোয়ার ও ফারুককে ৩৬ শতাংশ জমি দলিল করে দেন। বিষয়টি ছোট দুই ছেলে আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম জানতে পেরে তার মাকে নানাভাবে চাপ দিয়ে জমিটি ফেরত নেওয়ার চেষ্টা করেন। কিন্তু লালভানু এই বিষয়টি নিয়ে ছোট দুই ছেলের সাথে…
ধুমধাম বিয়ের অনুষ্ঠান ও খাওয়ার আয়োজন চলছিল নুনু ফকির বাড়িতে। হঠাৎ পুলিশের উপস্থিতিতে থেমে যায় বিয়ে বাড়ির হইচই আর আনন্দ উল্লাস। এমনকি খাওয়া-দাওয়া ফেলে বউ নিয়ে পালিয়ে যান বর। বৃহস্পতিবার (২৭ জুন) কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, একই গ্রামের আয়েত আলীর ছেলে দুবাই প্রবাসী রাজিব হোসেনের সঙ্গে মিম আক্তারের বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বউ তুলতে বরযাত্রী নিয়ে আসেন বর পক্ষ। এ খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তাদের দেখেই কনেকে নিয়ে বর ও বরযাত্রী পালিয়ে যান। এদিকে বর, বরযাত্রী ও বিয়ের পাত্রী কাউকে না পেয়ে কনের চাচাকে আটক…
তিনদিনের কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ডামি সরকারের কাছে দেশ নিরাপদ নয়। দেশ, ইসলাম ও মানবতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনদিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, সৈয়দ ফয়জুল করীম, মাওলানা ইউনুছ আহমাদ, নূরুল হুদা ফয়েজী, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শেখ…
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাস্তবমুখী হওয়ায় নতুন শিক্ষাক্রম নিয়ে গ্রামের অভিভাবকরা খুশি। তবে শহরের অল্পসংখ্যক অভিভাবক এ নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছেন। বৃহস্পতিবার (২৭ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ। শিক্ষামন্ত্রী…
ব্যাটার নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক করার পর অভিনন্দন জানিয়ে প্যানা পোস্টার করেছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগ। সেই পোস্টারের ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই পোস্টারে লেখা রয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ওয়ান ডে ও টি-২০ (তিন ফরম্যাট) এ রাজশাহীর কৃতি সন্তান নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ, জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামান, আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির…
রাতারাতি ধনী হতে জুয়ার দিকে ঝুঁকতে দেখা যায় অনেককে। তবে বেশিরভাগ সময়ই খবর পাওয়া যায় জুয়ায় সর্বশান্ত হওয়ার। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হওয়া মানুষের সংখ্যাও কম নয়। তবে সিঙ্গাপুরের এক ক্যাসিনোতে এবার ঘটে গেছে ভিন্ন এক ঘটনা। জানা গেছে, জুয়ায় বিপুল অর্থ জেতার পর তা উদ্যাপন করতে গিয়ে ‘হার্ট অ্যাটাক’ করেছেন এক ব্যক্তি। সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজ ডট কম ডট এইউ’র বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। গত ২২ জুন এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিবেদন মতে, সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে নিয়মিত আসা এক ব্যক্তির জীবনের মোড় ঘুরে গেছে। কারণ, একটি বাজির…
‘বেশি করে আলু খান ভাতের ওপরে চাপ কমান’ কথাটি নিশ্চিয় মনে আছে আপনাদের। থাকারই কথা! বেশি দিন আগের কথায় নয়, দেশের বাজারে চালের দাম ক্রমাগত ঊর্ধ্বগতি থাকায় সরকারের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছিল। তখন মানুষও সত্যি সত্যি আলুতে ঝুঁকে ছিলেন। আলু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি। সারা বছরই বাজারে এর দেখা মেলে। এই দেশের প্রায় প্রতিটি ঘরেই আলু সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের এই জনপ্রিয় সবজিটি আবার কোনও কোনও দেশের প্রধান খাবারও। লাতিন আমেরিকার দেশ পেরুর জাতীয় খাবার আলু। পেরুবাসী প্রতি বছর মাথাপিছু ৭০ কেজি আলু খায়। যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে বেশি। আলুর দাম কম থাকায় কয়েক বছর…