Author: নিউজ ডেস্ক :

ইমারাতে ইসলামিয়া বা তালেবান নেতৃত্বাধীন সরকারকে নিষিদ্ধ সংগঠনের কালো তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট কাসেম জোমার্ত তোকয়েভ বৈশ্বিক নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত তালেবান ও তাদের সরকারকে নিজেদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। দেশটির সাথে নিজেদের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ও সম্ভাবনার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। এমন যৌক্তিক ও সাহসী সিদ্ধান্ত নেওয়ায় দেশটিকে সাধুবাদ জানিয়েছে ২০ বছর যাবত আমেরিকা ও ন্যাটো জোটের বিরুদ্ধে লড়াই করা দেশটির বর্তমান সরকার। ইমারাত মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, কাজাখ প্রেসিডেন্ট কর্তৃক নিষিদ্ধ সংগঠনের কালো তালিকা থেকে ইমারাতে ইসলামিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ও প্রশংসনীয়।…

Read More

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টায় উপজেলা বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)। বারবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, সকালের দিকে গফরগাঁওয়ে বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিতে একটি পুকুরের সেচ মটর বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে মৃত শিমুল মটরটি চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলের ছটফটানি দেখে মা শিরিনা আক্তার ছেলেকে বাঁচাতে যান। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন,…

Read More

ভারতে টানা তৃতীয়বার সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নাকি ক্ষমতায় বসবে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তা নিয়ে চলছে জল্পনা। এবারের নির্বাচনে বিজেপির টার্গেট চারশত আসন থাকলেও ফল প্রকাশের পর দেখা যাচ্ছে তারা এককভাবে ২৪০টি আসন জিতেছে। অন্যদিকে, কংগ্রেস ৯৯টি আসন জিতেছে। ২০১৯ সালের তুলনায় দলটি এবার প্রায় দ্বিগুণ আসন জিতেছে। ভারতের লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টি আসনে ভোট হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭৮ জন মুসলিম প্রার্থী। যাদের মধ্যে ১৫ জন নির্বাচনে জয়ী হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এর আগে ২০১৯ সালের নির্বাচনে ১১৫ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার নির্বাচনে জয়ী ১৫ জন মুসলিম প্রার্থীর মধ্যে অন্যতম…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে আয়াশ রহমান এজাজ নামে (২৩) এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত এজাজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। জানা যায়, সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে আসলে ছাত্রলীগের কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াশ রহমান এজাজকে মাথায় গুলি করে প্রতিপক্ষের লোকজন। এ সময় এজাজ…

Read More

৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী দেশের প্রতিটি জেলা, থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস সমূহে ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ (৫জুন) বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত ১লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো বাংলাদেশে প্রতি বছর যে হারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে এভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে অচল একটি দেশে পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই দেশ এবং দেশের ভারসাম্য রক্ষায় আমরা…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে যা আমাদের কৃষ্টির সাথে যায় না। ধর্মহীনরাষ্ট্র গড়তে চায় তারা। আজ বুধবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বেনজীর ছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার। তিনি বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন। যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহা. কাজী আবুল…

Read More

গত ১২ মার্চে হিজাব-নিকাব পরায় ছাত্রীদের কটাক্ষ ও হেনস্থা করা এবং মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোর অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকে ৫ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। এই শাস্তির তিন মাস পার না হতেই অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়। গত ১১ মার্চ সকালে ইসলামিক স্ট্যাডিজ পরিবার (রাবি) নামে একটি ফেসবুক গ্রুপে সিদরাতুল মুনতাহা নামে একটি আইডি থেকে পোস্ট করা হয়। ওই পোস্টে ড. হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব-নিকাব পরে যাওয়ায় কটাক্ষ ও হেনস্থা করার অভিযোগ করা হয়। পরবর্তীতে মেসেঞ্জারে ছাত্রীদের সঙ্গে…

Read More

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের বৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরতা বন্ধে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেন, গাজ্জায় শুধু শিশুদেরই নয়, মানবতাকেও হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। মঙ্গলবার (৪ জুন) আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে তিনি এসব কথা বলেন। গাজ্জায় ইসরাইলি গণহত্যা বন্ধের ওপর জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তায় এরদোগান বলেন, মাসের পর মাস গাজ্জায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে, এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানাই। বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেন, বিশ্ব কিন্তু পাঁচের মধ্যে সীমাবদ্ধ নয়। আগ্রাসনের শিকার নিরীহ…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থীর পরিচয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পান আসাদুল্লা-হিল-গালিব। তবে এবার বেরিয়ে এলো এই সাধারণ সম্পাদকের আসল রহস্য; জানা গেল তিনি আসলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নন। শিক্ষার্থী না হয়েও মিথ্যা ও জালিয়াতি করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরিচয় দিতেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দৈনিক প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লা-হিল-গালিব ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভুয়া সনদে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন। যেটি আংশিক ও অসম্পূর্ণ তথ্য। প্রকৃতপক্ষে আসাদুল্লাহ-হিল-গালিব এ বিভাগের শিক্ষার্থী নয়। তিনি গণযোগাযোগ…

Read More

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হামলায় আরিফুল ইসলাম কাজল নামে ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার পিঙ্গলাকাঠি বাজারে এ ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম কাজল সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আওয়ামী লীগ নেতা এইচ এম ফিরোজ মিয়া মুকুল পিঙ্গলাকাঠি বাজার কমিটির সভাপতি ও নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলায় আহত গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম কাজল বলেন, সোমবার সন্ধ্যার পর পিঙ্গলাকাঠি বাজারে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার কাপ-পিরিচ মার্কার পক্ষে প্রচার-প্রচারণা করছিলাম। এ সময় প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী হারিছুর…

Read More