Author: নিউজ ডেস্ক :

বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আজ (০৫ জুন’২৪, বুধবার) বাগেরহাটের শরণখোলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাগেরহাট জেলার দায়িত্বশীল মাওলানা জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাগফুর এজাজ ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দেখা নেই ভোটারের। এদিন ভোটগ্রহণ শুরুর প্রথম এক ঘণ্টায় কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র একটি। আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এই কেন্দ্রে অবস্থান করে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ৬টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এক নম্বর কক্ষে ভোটার সংখ্যা ৪২৯ জন। এই কক্ষে সকাল সাড়ে ৮টায় ভোট দিতে আসেন জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা তুহিনা রহমান (চম্পা)। সকাল ৯টা পর্যন্ত ওই কক্ষসহ পুরো কেন্দ্রে একটি ভোটই পড়ে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১২৫ জন। সাজেদা বেগম…

Read More

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ চলছে। উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়নি। ভোটার না থাকায় ভোটকেন্দ্রে অলস সময় পার করছেন ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিতরা। নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৯…

Read More

স্ত্রীকে চিকিৎসা করাতে কবিরাজ এর কাছে নিয়ে গিয়েছিলেন স্বামী। কিন্তু ওই কবিরাজ স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে এমন অভিযোগে প্রতিশোধ নিতে হত্যা করে। চুয়াডাঙ্গার কবিরাজ আব্দুর রাজ্জাক রাজাইকে (৫০) জবাই করে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত রুবেল মিয়া (২৩) ও সহযোগী সোহেল রানা (২০) সম্ভ্রমহানির প্রতিশোধ নিতে হত্যা করেছে বলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মঙ্গলবার (৪ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার সুবদিয়া…

Read More

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ পরাগলপুর গ্রামে নিরব এগ্রো ফার্মে তিন বছর ধরে লালন-পালন করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ‘জায়েদ খান’ নামের ষাঁড়টিকে। এটি লালন-পালন করছেন রমজান আলী বাচ্চু ও আনোয়ার হোসেন। জানা গেছে, লাল রঙের শাহিওয়াল জাতের ষাঁড়টি ডিগবাজি দেয় বলে নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’। ওজন প্রায় ৯৫০ কেজি। দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা। তবে ষাঁড়টির সঙ্গে একটি ছাগল ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক। তবে দরকষাকষির মাধ্যমে দাম কমানোর সুযোগ রয়েছে। রমজান আলী বাচ্চু বলেন, গম, ভুট্টা, সবুজ ঘাস ও ফলমূল খাওয়ানোর মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটাতাজা করা হয়েছে ষাঁড়টি। সময়মতো খাবার না পেলে রেগে যায় ‘জায়েদ খান’।…

Read More

শহীদ বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করেও সেই অযোধ্যায় জয়ী হতে পারেনি ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। উত্ত প্রদেশের অযোধ্যা শহরটি পড়েছে ফাইজাবাদ আসনে। এই আসনে বিজেপি প্রার্থী করেছিল লাল্লু সিংকে। অন্যদিকে কংগ্রেস-সমাজবাদী পার্টি জোটগতভাবে প্রার্থী দিয়েছিল অবধেশ প্রসাদকে। ফলাফলে দেখা গেছে বিজেপি প্রার্থীকে প্রায় ৫৫ হাজার ভোটে হারিয়ে আসনটি ছিনিয়ে নিয়েছে সমাজবাদী পার্টি প্রার্থী অবধেশ প্রসাদ। অযোধ্যায় বাবরী মসজিদের স্থানে রামমন্দির তৈরির দাবি তুলে ১৯৯০ সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদির দল বিজেপির উত্থান হয়। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটি ভেঙে ফেলে। মোদি ক্ষমতায় এসে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেই স্থানে নির্মাণ করে রাম মন্দির। নরেন্দ্র মোদি…

Read More

শনিবার (১ জুন) শেষ হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এরপর আজ মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত, প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯০ আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া ২৩৪ আসনে এগিয়ে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ‘আব কি বার, চারশ পার’ (এবারে চারশ ছাড়িয়ে যাব) স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য ৪০০ টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন। বুথফেরত জরিপে নিউজ ২৪-টুডেজ চাণক্যের ভবিষ্যদ্বাণী করেছিল, এবারের নির্বাচনে এনডিএ জোট ৪০০ আসনে জয়লাভ করবে। তাদের…

Read More

আহলুল হল ওয়াল আকদ খেলাফতের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এর নির্বাচন প্রক্রিয়া। খেলাফতের নির্বাচন প্রক্রিয়া রাজতন্ত্রের বংশধারার মতো নয়। স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্রের মতো সামরিক শক্তির ওপরও নির্ভরশীল নয়। আবার গণতন্ত্রের মতো শিক্ষিত, মূর্খ, যোগ্য-অযোগ্য বাচ-বিচারহীন সকলের ভোট দানের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের মতো নয়; বরং ইসলামে খলীফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গের উপর। তাদেরকে আহলুল হল ওয়াল আকদ বলা হয়। খলীফা নির্বাচনের গুরুদায়িত্ব পালনে যোগ্য ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত হবে একটি সংসদ। এই সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন খলীফা। নিম্নে আহলুল হল ওয়াল আকদ তথা খলীফা নির্বাচনকারী সংসদ সদস্যদের শর্ত ও গুণাবলী আলোচনা করা হলো। আহলুল…

Read More

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা অপকর্ম করলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। ঐতিহাসিক ছয় দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৪ জুন) দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই মন্তব্য করে কাদের বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজীর আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান…

Read More

শুরু হয়ে গেলো টি২০ বিশ্বকাপ। এরইমধ্যে হয়ে গেছে ক্রিকেটের বৈশ্বিক এ আসরের তিনটি ম্যাচ। যদিও বাংলাদেশের বিশ্বকাপ মিশন এখনো শুরু হয়নি। আগামী ৮ জুন বাংলাদেশ সময় ভোঁর সারে ৬ টায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এদিকে অনুশীলনে ঘাম ঝরানো আর বিশ্রামে সময় কাটছে দলের। এর মধ্যে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের একটি মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রের ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহে ডাকা হয় সাকিব-মাহমুদউল্লাহদের। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল…

Read More