সোমবার (৩ জুন) তপ্ত দুপুর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পড়ে ছিল রিনা আক্তারের চন্দনার (৩৯) নিথর দেহ। মমতাময়ী এ মায়ের শরীর দেখলে শিউরে উঠবেন যেকেউ। শরীরের বিভিন্ন স্থানে ছিল শুধু কোপের দাগ। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ গুনে দেখেছে ৪৬টি আঘাত রয়েছে ভুক্তভোগী নারীর দেহে। ঘাতক আর কেউ নন। নাড়িছেঁড়া একমাত্র সন্তান মো. ওমর ফারুকই (২৩) বটি দিয়ে ক্ষতবিক্ষত করেছেন তাকে। যেই সন্তান ১০ মাস এ মায়ের পেটে ভর করে দুনিয়ায় এসেছিলেন। শত যাতনা সয়ে কোলে-পিঠে বড় করেছেন তাকে। আর্থিক অনটনের মধ্যেও চেষ্টা করেছেন সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করতে। কিন্তু পারেননি। কলেজ বয়সেই হয়ে ওমর পড়েন মাদকাসক্ত। নেশার…
Author: নিউজ ডেস্ক :
প্রেমের টানে ৫৫ বছরের আমেরিকান নারী চেন্দোরা বক্স বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজীতে এসে জামশেদ আলম রাজু (২৫) নামে এক যুবককে বিয়ে করে ঘর বেঁধেছেন। তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে তাদের পরিচয় বলে জানা গেছে। ফেসবুকে পরিচয়ের পর প্রায় পাঁচ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ের। অতঃপর বাংলাদেশে এসে ওই যুবককে বিয়ে করেন আমেরিকান ওই নারী। এর আগে তিনি কাউকে বিয়ে করেননি। এটিই ছিল তাদের প্রথম বিয়ে। জামশেদ আলম রাজু ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের মফিজ চেয়ারম্যান বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। তিনি আড়তে চাউলের ব্যবসায়ী। চার ভাই এক…
বর্তমান সময়ে জনপ্রিয় ইসলামি আলোচক ও দায়ী ড. জাকির নায়েক বলেছেন, প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহর বাণী প্রচার করা। সবাইকে এ কাজে অবদান রাখতে হবে। সম্প্রতি কুয়েত সফরে এক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এবং আল্লাহর বাণী প্রচার করা সবার দায়িত্ব। এটা শুধু আলেম বা ইসলামিক স্কলারদের দায়িত্ব নয়। দ্বীন প্রচারের দায়িত্ব আল্লাহ তায়ালা সবাইকে দিয়েছেন। বর্তমান বিশ্বে মুসলমানদের ঐক্যের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি সূরা আল ইমরানের ১০৪-১০৫ নম্বর আয়াত তিলাওয়াত করেন। যেখানে আল্লাহ তায়ালা বলেছেন, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল…
ফাঁকা বাড়িতে গিয়েছিলেন চুরি করতে। কিন্তু বাড়িতে এসি আছে দেখে তা চালিয়ে দিয়ে আরামে ঘুম দেন চোর। পরে তাকে পুলিশ তাকে ঘুম থেকে উঠিয়ে আটক করেছে। মজার এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে। জানা গেছে, লখনউর ইন্দিরানগর থানা এলাকায় সুনীল পান্ডে নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। সুনীল পান্ডে পেশায় চিকিৎসক। কাজের সূত্রে তিনি বারানসিতে থাকায় তাঁর বাড়ি ফাঁকা পড়েছিল। এই সুযোগে ঘরে ঢুকে পড়ে চোর। চুরির উদ্দেশ্যে বাড়ির সামনের গেট খুলে ভেতরে ঢোকে এবং ক্রমেই সে ড্রয়িং রুমে পৌঁছে যায়। এসি রয়েছে দেখে সেটা চালিয়ে দেয়। ঘর ঠান্ডা হতে শুরু করতেই চুরি করা বাদ দিয়ে ঘুমিয়ে…
দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মনজুরুল মাওলা সর্দার। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে ২০২৩-২০২৪ কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হন তিনি। রোববার (২ জুন) সন্ধ্যায় ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে গত ২৭ মে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন মাওলানা মনজুরুল মাওলা সর্দার। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন তিনি। বুধবার (৫ জুন) ঢাকায় তার হাতে সেরা ইমামের সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন ধর্মমন্ত্রী।…
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যেকোনো দেশে যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। আগামী ৬ জুন দুদকের বেনজীরের হাজিরার বিষয়ে মন্ত্রী বলেন, ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের পাশ্ববর্তী পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানিদের গণপিটুনির পর গ্রেফতার হয়েছেন হলটির সাবেক (বহিষ্কৃত) ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান। রবিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। মেহেদী হাসান ও তার এক সহযোগী শহিদুল ইসলাম বর্তমানে চকবাজার থানায় আটক আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় চাপাতি দিয়ে নজরুল ইসল ও মাহবুবুল হক নামের দুই ব্যবসায়ীকে মারতে গেলে দোকানিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা মেহেদী ও তার সহযোগীকে শহিদুলকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশের হাতে তুলে দেয়। তাদেরকে রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়। জানা যায়, নিয়ম করে প্রায় প্রতিদিন চাঁদাবাজি করতে ওই…
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক চট্টগ্রামে গিয়েছেন। গতকাল রাতে সড়কপথে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। জানা গিয়েছে মূলত চট্টগ্রাম আদালতে একটি মামলার হাজিরা দিতেই তিনি চট্টগ্রামে গিয়েছেন। তবে একে কেন্দ্র করে আজ বাদ জোহর আমীরে হেফাজতের পক্ষ থেকে জামিয়া আজীজুল উলূম বাবুনগর মাদ্রাসায় মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী হওয়া হেফাজত নেতাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে কারামুক্ত অনেকেই চট্টগ্রামে উপস্থিত হয়েছেন। সে অনুষ্ঠানটি যুবকণ্ঠ পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সুত্র জানিয়েছে, সংবর্ধনা প্রোগ্রামে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন পাশাপাশি ব্যপক জনসমাগমও হবে। এদিকে সকালে চট্টগ্রামে পৌঁছে মাওলানা মামুনুল হক পটিয়া মাদ্রাসায় যান। সেখানে কবর জিয়ারতের…
সৌদির আরবের মক্কায় কাবা শরীফের ভেতর স্ত্রীর সামনেই এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ করতে সৌদি আসার মাত্র ১২ ঘণ্টা পরই তার মৃত্যু হয়। ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন এবং জীবনে প্রথমবারের মতো হজ করতে গিয়েছিলেন। রোববার (২ জুন) সৌদির সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন মোহাম্মদ জুহাইর নামের ৫০ বছর বয়সী এই ব্যক্তি। এছাড়া সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি তার স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনই…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর দীর্ঘদিন ধরে আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট মহাকাশে কবে যাবে। আমরা এখন তার প্রস্তুতি নিচ্ছি। রোববার (২ জুন) সকালে গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘অনেকে বলেন স্যাটেলাইটের কী দরকার ছিল! আমাদের দেশে কিছু মানুষ আছে, যাদের সবকিছুতে কিছু ভালো লাগে না। যেটাই করবো, তারা বলে এটা কী দরকার ছিল। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এটার কী দরকার! খামাখা পয়সা নষ্ট! এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে।’ প্রধানমন্ত্রী…