Author: নিউজ ডেস্ক :

একদিন শব্দ ছক করতে করতে জেনে গেলাম – ‌‘বাবা’ আসলে একটা এক শব্দের ধাঁধা, যে আমাকে মাঝে রেখে সবদিক থেকেই সমানভাবে ঘিরে আছে। আর আমি শুধুই এদিক-ওদিক ঘুরে কাছে যেতে চাইছি। আসলে বাবাকে নিয়ে সন্তানের অনুভূতিগুলো সবসময়ই মনের গহীনে চাপা পড়ে থাকে। বাবার ত্যাগ, তিতিক্ষা, স্নেহ, ভালোবাসা, রাগ প্রতিটি সন্তান আগলে রাখে তার বুকের এক কোণে। কখনো মুখ ফুটে বলা হয়ে ওঠেনা, বাবা ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমায় বাবা। বাবাকে আমরা আব্বা, আব্বু, বাবা যে নামেই ডাকিনা কেন, সব বাবা’ই তার সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ করেন। তাদের বাহ্যিক রূপ ভিন্ন হলেও অন্তস্থ রূপ একই চিহ্ন বহন করে। বাবা এক নিরন্তর অনুপ্রেরণার…

Read More

চলমান অর্থনৈতিক সংকট এবং লাগামহীন দ্রব্যমূল্যের কারণে দেশের চার কোটি মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাচ্ছে ঋণ করে। সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খাদ্য নিরাপত্তা জরিপে সংকটের এমন চিত্র উঠে এসেছে। ২০২২ সালের জুনের ১৫ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রায় ৩০ হাজার খানার ওপর এই জরিপ চালায় সংস্থাটি। বিবিএসের প্রতিবেদন বলছে, দেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ ঋণ করে তাদের মৌলিক চাহিদা মেটাচ্ছেন। এতে গ্রামের ২৮ শতাংশ এবং শহরের ২৪ শতাংশ ও সিটি করপোরেশনের ১৫ শতাংশ মানুষ রয়েছেন। সংস্থাটি বলছে, ২২ শতাংশ পরিবার মাঝারি বা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। উৎপাদনের সঙ্গে জড়িত থাকলেও…

Read More

সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীমের (আনার) মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক করেছেন। বুধবার (২২ মে) এক শোক বার্তায় ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, চিকিসৎসা নিতে গিয়ে ভারতে খুন হন এমপি আনার। কিন্তু তদন্ত ছাড়া বাংলাদেশীরা খুন করেছে মন্ত্রীদের এমন মন্তব্যে তাদের দৈন্যতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের মন্ত্রীগণ কীভাবে জানলেন বাংলাদেশীরা খুনের সাথে জড়িত। যেহেতু ভারতে খুন হয়েছেন এমপি আনার, এর দায়ভার ভারত সরকার কোনভাবেই এড়াতে পারে না। এ জন্য আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বাংলাদেশের…

Read More

কমলনগর উপজেলা্ পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেছেনে “ঘুষ-দূর্নীতি বন্ধ করে, জনকল্যাণে শতভাগ বরাদ্ধ কাজে লাগানোই আমার লক্ষ্য” সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আল্লামা খালেদ সাইফুল্লাহ এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা ঘুষ ও দুর্নীতি। আমি এই ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। এজন্য আমার উপজেলায় ঘুষ ও দূর্নীতি বন্ধ করে সরকারি বরাদ্ধ শতভাগ কাজে লাগানোই আমার প্রধান লক্ষ্য। মাওলানা খালেদ সাইফুল্লাহ কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চরকাদিরা ইউনিয়নের দুইবারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান। তিনি হাফিজ্বি হুজুর রহ. এর জামাত ও রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ষষ্ঠ…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের সাত ঘণ্টার পর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিম আক্তার (৮)। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবামাসি গ্রামের সবুজ মিয়ার প্রথম স্ত্রীর মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার সোজাবর আলীর ভাড়া বাসায় থাকত। জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মিম হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫টার দিকে সন্দেহ হলে মিমের দাদা কুদ্দুস মিয়াসহ কয়েকজন মিলে ওই শিশুর সৎ মা আয়নার ঘরে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে ওই ঘরের সানসেটে কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় শিশু মিমের নিথর…

Read More

‘মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত’, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটা স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মান্না দে (৩২)। বুধবার (২২ মে) সদর থানার চন্দ্র দিঘলিয়া ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, শিক্ষক মান্না দে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানা পাড়া এলাকার বাবুল কুমার দের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। এরপর কর্মজীবনে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন। মঙ্গলবার রাতে মান্না দে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন…

Read More

বরগুনায় মায়ের সঙ্গে ক্ষেতের ধান কাটা দেখতে গিয়ে বজ্রপাতে রিফাত (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় রিফাতের মা সীমা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার (২২ মে) বিকেলে বরগুনা পৌর শহরের ৩নং ওয়ার্ডের সোনাখালী শীপেরখাল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিফাত সোনাখালী শীপেরখাল এলাকার মাহবুবুর রহমানের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত। মৃতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রিফাত তার মা সীমা বেগমের সঙ্গে বাড়ির পাশে নিজেদের জমিতে হারবেষ্টার মেশিনে ধান কাটা দেখতে যায়। তখন আকাশ মেঘলা ছিল। হালকা বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাত…

Read More

ময়মনসিংহে নামাজ পড়ে বাসায় ফেরার পথে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আলতাব আলী (৬৫) নামে একজন খুন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাব আলী একই এলাকার তাহের আলীর ছেলে। মৃত আলতাব আলীর স্ত্রী থানায় বসে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যা কারিদের ফাঁসি চায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতরাতে স্থানীয় রাসেল ও মল্লিকের সঙ্গে পূর্বশত্রুতার জেরে কথাকাটাকাটি ও হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। এ সময় দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে তাদের…

Read More

দুই বছর আগে গোপনে বিয়ে করে ট্যাক্সিক্যাব চালক মিজানুর রহমান সুমন ও বিলকিস আক্তার। কয়েক মাস ভালোই চলে সংসার। ততদিনও বিলকিস জানতেন না, সুমনের স্ত্রী-সন্তান রয়েছে। এদিকে রাইড শেয়ারে টেক্সিক্যাব চালিয়ে দুই সংসার চালাতে হিমশিম খাচ্ছিল সুমন। এর মধ্যে তার কাছে কিছু টাকা চাইতে থাকেন বিলকিস। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে বিলকিসকে হত্যার পরিকল্পনা করে সুমন। পরিকল্পনা অনুযায়ী রাজধানীর পূর্বাচলে বেড়াতে নিয়ে গিয়ে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরদিন হাসপাতালে মৃত্যু হয় দগ্ধ বিলকিসের। এ ঘটনায় মামলার পর গত মঙ্গলবার গাজীপুরের বাসন এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান…

Read More

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ২৬১টি বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে। এতে ৩৮২ কোটি টাকা সরকারের ব্যয় হবে। জানা গেছে, জনপ্রশাসনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যানবাহন অধিদপ্তরের চাহিদাপত্র অনুযায়ী, জেলা প্রশাসকদের জন্য গাড়ি কেনা হবে ৬১টি। প্রতিটি গাড়ি ক্রয়ে ব্যয় হবে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। মোট ৬১টি গাড়ি ক্রয়ে ব্যয় হবে ৮৮ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহারের জন্য কেনা হবে ২০০টি গাড়ি। প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। এতে ২৯১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি…

Read More