রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদ্রাসা ছাত্র। এতে উৎকণ্ঠা বিরাজ করছে শিশুটির পরিবারের মাঝে। নিখোঁজ রাব্বি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. ওয়াসিম ফকিরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। শুক্রবার (২৪ মে) বিকালে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির। ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত ২০ মে (সোমবার) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট আনতে যাওয়ার জন্য বের হয় সে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি…
Author: নিউজ ডেস্ক :
সঞ্চয়পত্রের দুই লাখ টাকার হদিস না পেয়ে পারুল বেগম নামে এক নারী আত্মহত্যার চেষ্টা চালান। পরে পুলিশসহ পোস্ট অফিসের লোকজন তাঁকে থামান। এমন একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারী তানোর পৌর শহরের গোকুল এলাকার মৃত এনামুল হাসান রনির স্ত্রী। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে বিধবা পারুল বেগম বলেন, ‘পাঁচ বছর সাত মাস হলো আমি দুই লাখ টাকা রেখেছি। আমার স্বামী ব্লাড ক্যানসারে মারা গেছে। আমার এতিম বাচ্চার টাকা এগুলো। মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে ছয় মাসের গর্ভবতী। আমি নভেম্বর মাসে টাকা পাব, বলে ডিসেম্বর মাসে জামাই-বেটিক (মেয়ে) এক…
ঘুস-দুর্নীতি-লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর নয়াপল্টন বিক্ষোভ করেছেন রিকশা শ্রমিকরা। শুক্রবার বিকালে আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ। এ সময় রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমরা শ্রমজীবী মানুষরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকা অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু’বেলা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নিচ্ছে।
ঢাকা যেভাবে কমবে ঢাকার তাপ, জানালেন হিট অফিসার যেভাবে কমবে ঢাকার তাপ, জানালেন হিট অফিসার ডেস্ক রিপোর্ট বার্তা বাজার ২৪ মে ২০২৪, ০৮:০৪ অপরাহ্ণ 15 Shares facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttonprint sharing button সবাই মিলে চেষ্টা করলে ঢাকার তীব্র তাপপ্রবাহ কমানো অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিযুক্ত চিপ হিট অফিসার বুশরা আফরিন বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি হোটেলে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তাপপ্রবাহের ঝুঁকি, এর কারণ ও প্রতিকার নিয়ে সেমিনারের আয়োজন করে ব্র্যাক। ব্র্যাাকের এই সেমিনারের উদ্দেশ্য, তাপপ্রবাহের বিজ্ঞান-নীতি-অনুশীলন সমন্বয় সম্পর্কে নীতিনির্ধারক,…
দেশের সংগ্রামী ও সংস্কারক আকাবির-আসলাফদের চিন্তা চেতনা ও কর্মপদ্ধতি ধারণ করে কোরআন ও সুন্নাহর বিধি-বিধান বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ নামে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। আজ (২৪ মে) শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে চিন্তাশীল, উদ্যমী ও আগ্রহী একঝাক ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। দেশের বরেণ্য আলেমেদ্বীন মুফতী সাখাওয়াত হুসাইন রাজীর দিকনির্দেশনা ও পরামর্শক্রমে এবং যুগসচেতন ও উম্মাহ দরদী ফিকরী আলেমদের পরামর্শ নিয়ে পূর্ণাঙ্গ দ্বীনের তা’লীম, তারবিয়াত ও দাওয়াহ- মূলত এই তিনটি কর্মসূচি নিয়ে এই ছাত্র সংগঠন কাজ করে যাবে বলে জানা গেছে। সংগঠনের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং…
সবচেয়ে দরকারি, সম্মানজনক ও শ্রেষ্ঠ ইলম হলো আল্লাহর সুন্দর নামগুলো সম্পর্কে জ্ঞানার্জন, যা অধিকতর সুন্দর অর্থ বহন করে এবং সবচেয়ে নিখুঁত, মহান ও উন্নত মর্যাদাসম্পন্ন গুণের নির্দেশ করে। সবচেয়ে মহৎ বিষয় যা দ্বারা হূদয় আলোকিত হয় এবং অন্তর প্রফুল্ল হয় তা হলো- ওহির আলোকে আল্লাহর সুন্দর নাম ও মহান গুণাবলিকে জানা। সুতরাং আল্লাহর ইবাদতকল্পে যে কেউ এগুলোকে স্বতঃস্ফূর্ততা, সন্তুষ্টি ও তুষ্টিসহ গ্রহণ করবে, আনুগত্যের সঙ্গে এর সামনে আত্মসমর্পণ করবে এবং এতে তার আত্মা স্বাচ্ছন্দ্য লাভ করবে, হূদয় প্রশান্ত হবে ও জ্ঞান শক্তিশালী হবে, তাহলে এর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর প্রতি তার বিশ্বাস, প্রভুর প্রতি সম্মান বৃদ্ধি পাবে এবং স্রষ্টার প্রতি তার…
ট্রান্সজেন্ডার বিষয়ে প্রকাশিত ফতোয়ার ১০ হাজার কপি বিতরণ করার উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। বোর্ডটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে ১০ হাজার কপি ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ উদ্যোগী হতে চাইলে আরও বেশিও ছাপা হতে পারে। সূত্র জানায়, আনুমানিক ১০-১২ দিনের মধ্যে ছাপা কপি চলে আসবে। প্রাথমিকভাবে ইমাম-খতিব ও সমাজকে সচেতন করবেন এমন অভিভাবকদের কাছে পৌঁছানো হবে ফতোয়ার কপি। এছাড়া, সরকার মহলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতেও পৌঁছানো হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ মে/ ১২ যিলকদ ১৪৪৫ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের…
বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশে এয়ার বেজ বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে কোন দেশ এই প্রস্তাব দিয়েছে, সেটি উল্লেখ করেননি প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলীয় জোটের এক বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধ ঘরে-বাইরে সব জায়গায় শেখ হাসিনা বলেন, আমার যুদ্ধ ঘরে-বাইরে সব জায়গায়। ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনও আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে… তারপরে চট্টগ্রাম, মিয়ানমার এখানে একটা খ্রিষ্টান দেশ বানাবে,…
বেনজীরের সম্পত্তি ক্রোকের পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন। দুদক বেনজীরের সম্পত্তি ক্রোকের আবেদন করেছিল। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যা বের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। জাতীয় ওই দৈনিকে প্রতিবেদনে বেনজীরের নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিপুল পরিমাণ…
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় হত্যার পর মাংস-হাড্ডি আলাদা করে হলুদের গুঁড়া মেশানো হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। এমপির লাশ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘হত্যাকাণ্ডের যে মূল সংগঠক আছেন, তিনি আমাদের যেভাবে বিবৃতি দিয়েছেন, বর্ণনা করেছেন—সে বর্ণনা অনুযায়ী লাশটি পাওয়ার কথা না। কারণ তারা বিভিন্নভাবে লাশকে খণ্ডিত করে শরীর থেকে মাংস, হাড্ডি আলাদা করে সেখানে তারা হলুদের গুঁড়া মিশিয়েছে। তারপরও ভারতীয় পুলিশের সঙ্গে আমরা কথা…